বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আমিরে মজলিসের আজ শুরু হচ্ছে তিন দিনব্যাপী হজ ও ওমরাহ মেলা শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ

মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজশাহীর গোদাগাড়ী পৌর এলাকায় এক মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যুর খবর পাওয়া গেছে।

গতকাল সোমবার রাত পৌনে ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।নিহত শুনতি রানী (৫০) গোদাগাড়ী পৌরসভা শ্রীমন্তপুর গ্রামের আশা ঘোষের স্ত্রী।

অভিযুক্ত সুমন ঘোষ (৩২) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। সোমবার সকালে মা শুনিতির তাছে টাকা চাইলে তা দিতে রাজি না হওয়ায় কথা কাটাকাটির একপর্যায়ে মায়ের মাথায় লাঠি দিয়ে আঘাত করে সুমন। এতে জ্ঞান হারিয়ে ফেলা মা-কে স্বজনরা উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৯টার দিকে মারা যান তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন, গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম।

তিনি আরো জানান, লাশ পুলিশের হেফাজতে রয়েছে, আজ মঙ্গলবার লাশটির ময়নাতদন্ত করা হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ