মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী

৫০০ কোটি টাকা ব্যয়ে ৩০টি ঐতিহাসিক মসজিদ সংস্কার করলো সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

ঐতিহাসিক ৩০টি পুরোনো মসজিদ সংস্কারে সৌদি আরব গেলো বছরে প্রায় ৫ কোটি ডলার ব্যয় করেছে।

সৌদি গণমাধ্যম আরগাম ডটকম জানায়, মসজিদ সংস্কারের জন্য মোহাম্মদ বিন সালমান এ প্রকল্পের আওতায় ৫ কোটি ডলার ব্যয়ে সৌদি আরবের ১০টি অঞ্চলের ৩০টি মসজিদ সংস্কার করার কথা জানিয়েছেন।

সৌদি প্রেস এজেন্সি এসপিএ আরো জানায়, সৌদি আরবের প্রিন্স মোহাম্মদ বিন সালমান এক বছরে ১৩০টি ঐতিহাসিক স্থাপনা পুনোরুদ্ধারের কাজ হাতে নিয়েছিলেন। এ ঐতিহাসিক মুসলিম স্থাপত্বগুলোর মধ্যে প্রায় ৩০টির কাজ সম্পন্ন করেছেন। এতে ব্যয় হয়েছে প্রায় ৫০০ কোটি টাকা।

ইসলাম বিষয়ক মন্ত্রণালয় ও সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে এ মসজিদগুলির পুনর্গঠনের কর্মসূচি গ্রহণ করা হয়েছিলো। এক্ষেত্রে বিশেষ করে ভিশন ২০৩০ সামনে রেখে পর্যটন খাতকে আরো শক্তিশালী করা সৌদি আরবের উদ্দেশ্য।

মন্ত্রণালয় জানায়, নতুন করে এ সংস্কার কাজে মসজিদগুলোকে আধুনিক করে তৈরি করা হয়েছে। ডিজিটাল উপকরণ ব্যবহার করে নির্মিত এ মসজিদগুলোতে নারীদের জন্যও আলাদা নামাজের ব্যবস্থা করা হয়। প্রতিবন্ধীদের জন্যও নামাজ আদায় ও ইবাদতের সুন্দর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শীতাতপনিয়ন্ত্রণ, আলোকসজ্জা এবং শব্দশৈলীর মতো বৈশিষ্ট্য যুক্ত করা হয়।

আরগাম নিউজ থেকে আবদুল্লাহ তামিমের অনুবাদ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ