মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৭ সফর ১৪৪৮

শিরোনাম :
'হ্যালো ডিসি' অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী কাতারে নিহত পাঁচ প্রবাসীর পরিবারের পাশে এমপি মুফতি আবুল হাসান ‘পরিপূর্ণ ইখলাস ও তাকওয়া অর্জন করলেই দীনের বিজয় সম্ভব’ এমপির ভিডিও ভাইরাল নিয়ে জামায়াতের বিবৃতি, সাংগঠনিক ব্যবস্থার ঘোষণা রাজশাহীতে শিক্ষার্থীদের রেলপথ অবরোধ প্রত্যাহার, ট্রেন চলাচল শুরু হজের কোন প্যাকেজে কী সুবিধা, খরচ কত? বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি কত হলো?  

খালাস প্রাপ্তদের বিরুদ্ধে আপিল করা হবে : অ্যাটর্নি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বহুল আলোচিত বিডিআর বিদ্রোহের মামলায় হাইকোর্টে খালাসপ্রাপ্তদের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

বুধবার (৮ জানুয়ারি, ২০২০) ২৯ হাজার ৫৯ পৃষ্ঠার রায় প্রকাশের পর নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘আজকে রায়টা সই করে পূর্ণাঙ্গভাবে প্রচার করা হয়েছে। মোট ২৯ হাজার ৫৯ পৃষ্ঠার রায়। তিনজন বিচারপতি ঐক্যমতে পৌঁছেছেন। কিন্তু তিনজনেই আলাদা আলাদা রায় দিয়েছেন।’

এ ঘটনায় ২০১৩ সালের ৫ নভেম্বর ১৫২ জন বিডিআর সদস্যকে মৃত্যুদণ্ড দিয়ে রায় দেন বিচারিক আদালত। ওই রায়ের ডেথ রেফারেন্স এবং আপিলের ওপর হাইকোর্ট ২০১৭ সালের ২৬ ও ২৭ নভেম্বর রায় ঘোষণা করেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, রায়ে ১৩৯ জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন। ইতোমধ্যে তিনজন মারা গেছে। যাবজ্জীবন দেওয়া হয়েছে ১৮৫ জনকে। তার ভেতরে একজন মৃত্যুবরণ করেছেন। ১৩ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন দুই জনকে। ১৫৭ জনকে ১০ বছর কারাদণ্ড দিয়েছেন, এর ভেতর দুই জন মারা গেছে। ১৩ জনকে সাত বছর, ১৪ জনকে ৩ বছর, ১ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে দুই জনকে, মোট ৫৫২ জনকে সাজা এবং ২৮৩ জনকে খালাস দেওয়া হয়েছে। মোট মারা গেছেন ১৪ জন।

আপিল করা হবে কি না এ বিষয়ে তিনি বলেন, রায় পর্যালোচনা করে সিদ্ধান্ত নিব। তবে যারা খালাস পেয়েছেন তাদের ব্যাপারে আপিল করা হবে। ফৌজদারি নিয়ম অনুসারে ৩০ দিনের মধ্যে আপিল করা যাবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ