বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

ইরানের সঙ্গে নতুন চুক্তির ঘোষণা ট্রাম্পের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জয়েন্ট কম্প্রেহেনসিভ প্ল্যান অব অ্যাকশনকে (জেসিপিওএ) ‘খুবই ত্রুটিপূর্ণ’ বলে মন্তব্য করে অন্যান্য দেশকে এই চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবাইকে নিয়ে ইরানের সঙ্গে নতুন চুক্তি করার ইচ্ছার কথা জানিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় গণমাধ্যম সিএনএন জানায়, স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসে ইরাকে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুটি ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা সম্পর্কে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে তিনি এসব কথা জানান।

ডোনাল্ড ট্রাম্প বলেন, জেসিপিওএ-এর মেয়াদ শিগগির শেষ হবে। এটি ইরানকে পারমাণবিক অস্ত্রধারী হওয়ার একটি স্পষ্ট ও দ্রুতগতির সুযোগ দিয়েছে। ইরানকে অবশ্যই পারমাণবিক অস্ত্রধারী হওয়ার আকাঙ্ক্ষা ত্যাগ এবং সন্ত্রাসে মদদ দেয়া বন্ধ করতে হবে।

তিনি বলেন, আমি যতদিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকব, ততদিন ইরানের কাছে কোনও পারমাণবিক অস্ত্রও থাকতে দেবো না। আমরা সবাইকে নিয়ে ইরানের সঙ্গে একটি চুক্তি করতে চাই। এই চুক্তি পৃথিবীকে আরও নিরাপদ ও শান্তিপূর্ণ করবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নতুন চুক্তির বিষয়টি জানালেও মার্কিন ঘাঁটিতে হামলার শাস্তি হিসেবে ইরানের ওপর আরও একাধিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ইরানের ব্যবহারে পরিবর্তন না আসা পর্যন্ত এসব নিষেধাজ্ঞা বহাল থাকবে।

ট্রাম্পের দাবি,তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর যুক্তরাষ্ট্র জ্বালানিতে স্বনির্ভর হয়েছে । তিনি বলেন, আমরা এখন বিশ্বের ১ নম্বর তেল ও প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী দেশ। আমরা এখন স্বনির্ভর এবং মধ্যপ্রাচ্যের তেলের কোনও প্রয়োজন আমাদের নেই ।

গত ৩ জানুয়ারি ভোররাতে ইরাকের বাগদাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কুদস ফোর্সের প্রধান মেজর জেনারেল কাসেম সোলাইমানি নিহত হন।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগন জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই এই হামলা চালানো হয়। অন্যদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি বলেন, যুক্তরাষ্ট্রের জন্য কঠোর প্রতিশোধ অপেক্ষা করছে।

এর জবাবে বুধবার দুটি আমেরিকান ঘাঁটিতে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ৮০ জন নিহত এবং ২০০ জন আহত হন বলে জানায় ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন। তবে প্রেসিডেন্ট ট্রাম্প বুধবার দাবি করেন, ইরানের হামলায় কোনও আমেরিকান আহত বা নিহত হননি।

-বিএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ