মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮


বাজারের তরুণ নু‘মান: ব্যবসায়িক জীবন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সকালের কুফা। বাজার তখন জেগে উঠেছে। দোকানের সামনে পণ্য সাজানো হচ্ছে। ক্রেতারা আসতে শুরু করেছে। কেউ দাম জিজ্ঞেস করছে, কেউ পণ্য হাতে নিয়ে দেখছে। এই ব্যস্ত বাজারেরই একজন পরিচিত মুখ তরুণ নু‘মান ইবন সাবিত।

আজকের মতো তখন বড় বড় শপিংমল ছিল না। ছিল দোকান, বাজার আর সরাসরি ক্রেতা-বিক্রেতার লেনদেন।

নু‘মান ব্যবসা করত। এই ব্যবসার সঙ্গে তাঁর কিছু নীতি ছিল খুব গুরুত্বপূর্ণ। সত্য কথা বলা। অন্যের অধিকার নষ্ট না করা। প্রতারণা থেকে দূরে থাকা। কারণ, সে জানত— ব্যবসায় লাভ করা বৈধ, তবে অন্যকে ঠকিয়ে নয়।

একজন ব্যবসায়ী কোনো পণ্যের ত্রুটি লুকিয়ে হয়ত বা ক্রেতার কাছে সেটি বিক্রি করতে পারেন। তবে একজন মুসলিম ব্যবসায়ীর কাছে প্রশ্নটা শুধু— “আমি কত টাকা লাভ করলাম?” এটা নয়। প্রশ্নটা হলো— “এই উপার্জনে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন তো?”

নু‘মানের জীবনে ব্যবসা শুধু অর্থ উপার্জনের মাধ্যম ছিল না; এটি ছিল চরিত্র গঠনেরও একটি ক্ষেত্র। ধীরে ধীরে সে মানুষের সঙ্গে মিশতে শিখল। ক্রেতার কথা শুনতে শিখল। দরদাম করতে শিখল। মানুষের স্বভাব বুঝতে শিখল। আর সবচেয়ে বড় কথা— জীà