মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৭ সফর ১৪৪৮

শিরোনাম :
'হ্যালো ডিসি' অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী কাতারে নিহত পাঁচ প্রবাসীর পরিবারের পাশে এমপি মুফতি আবুল হাসান ‘পরিপূর্ণ ইখলাস ও তাকওয়া অর্জন করলেই দীনের বিজয় সম্ভব’ এমপির ভিডিও ভাইরাল নিয়ে জামায়াতের বিবৃতি, সাংগঠনিক ব্যবস্থার ঘোষণা রাজশাহীতে শিক্ষার্থীদের রেলপথ অবরোধ প্রত্যাহার, ট্রেন চলাচল শুরু হজের কোন প্যাকেজে কী সুবিধা, খরচ কত? বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি কত হলো?  

ধর্ষণের শিকার ঢাবি ছাত্রীর পক্ষে লড়বেন ২৫ আইনজীবী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর কুর্মিটোলায় ধর্ষণের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীর পক্ষে আইনি লড়াই চালাবেন বাংলাদেশ আইন সমিতির সদস্যরা।

বুধবার (৮ জানুয়ারি) ঢাকা মহানগর আদালতের জ্যেষ্ঠ আইনজীবী আব্দুল্লাহ আবুর নেতৃত্বে ২৫ সদস্যের প্যানেল এ ঘোষণা দেয়।

সংগঠনের সভাপতি ব্যারিস্টার সাজ্জাদ হোসেন বলেন, ওই ভুক্তভোগী ছাত্রীকে বিনামূল্যে সব ধরনের আইনি সহায়তা দেয়া হবে। আইনজীবী প্যানেলের নেতৃত্ব দেবেন মহানগর পিপি আবদুল্লাহ আবু।

ঢাবি ছাত্রীর পক্ষে আইনজীবী প্যানেলের অন্য সদস্যরা হলেন- আব্দুল্লাহ মাহমুদ হাসান, নিজামুল হক, গোলাম মোস্তফা খান, ইকবাল হোসেন, জাহাঙ্গীর আলম, আনোয়ারুল কবির বাবুল, এ কে এম আলমগীর, চৈতন্য চন্দ্র হালদার, মঞ্জুরুল আলম, সাইফুল মালেক চৌধুরী, তরিকুল ইসলাম, তাপস কুমার দাস, রেজাউল করিম, আবদুল্লাহ আল মনসুর, শাহীনুর ইসলাম, খাজা গোলামুর রহমান, আবু হানিফ, মাসুম মিয়া, শাহ আলম মিছিল, সাইফুল ইসলাম শাওন, ওমর ফারুক আসিফ, সবুজ বাড়ৈ সজীব, আতিকুর রহমান ও রহিম মিয়া।

উল্লেখ্য, কুর্মিটোলায় বান্ধবীর বাসায় যেতে রোববার বিকাল সাড়ে ৫টার দিকে ওই ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে ওঠেন। বাস থেকে কুর্মিটোলা এলাকায় নামার পর অজ্ঞাতপরিচয় একজন তার মুখ চেপে ধরে। পরে গণধর্ষণ করা হয়।

রাত ১০টার দিকে চেতনা ফেরার পর তিনি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে বান্ধবীর বাসায় যান। বান্ধবীকে ঘটনা জানান। এরপর সহপাঠীরা তাকে ক্যাম্পাসে নিয়ে আসেন। পরে তাকে হাসপাতালে নেয়া হয়। তাকে হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। ওই ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একটি হলের আবাসিক শিক্ষার্থী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ