বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বাস-মহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজবাড়ীতে যাত্রীবাহী বাস ও থ্রি-হুইলার মহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ ৫জন নিহত হয়েছেন। নিহতদের সবাই মহেন্দ্রর যাত্রী। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৩ যাত্রী।

আজ রোববার বিকেল পৌনে ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের বড় ব্রিজ এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটেছে। আশঙ্কাজনক অবস্থায় আহতদের গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

নিহতরা হলেন- রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাপুর ইউনিয়নের আহলাদীপুর গ্রামের নায়ের আলী শেখের স্ত্রী মোছা. রাশিদা বেগম (৩৫), তার মেয়ে দশম শ্রেণির ছাত্রী মোছা. তাসলিমা আক্তার (১৫), গোয়ালন্দ উপজেলার তোরাপ শেখের পাড়া এলাকার মোস্তফা শেখ (৪০), ফরিদপুরের ঝিলটুলি এলাকার রফিকুল ইসলাম নান্নুর ছেলে অনার্স পড়ুয়া শিক্ষার্থী রিফাত (২২) ও মহাসিন (৩৫)।

সূত্র মতে, ফরিদপুর থেকে ঢাকাগামী গ্রিনলাইন পরিবহনের (ঢাকা মেট্টো-ব-১৪-০৬৮৩) যাত্রীবাহী বাসটি ঢাকা-খুলনা মহাসড়কের খানখানাপুর বড় ব্রিজ এলাকায় পণ্যবাহী একটি ট্রাককে ওভার টেকিং করছিল। এসময় দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে আসা ফরিদপুর গামী মহেন্দ্রর সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনা স্থলে মহেন্দ্রর পাঁচজন যাত্রী মারা যান। আহতদের গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ শরীফ-উজ-জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ