মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী নেত্রকোনায় কানিজ নেওয়াজ মাদরাসায় ১১ পদে শিক্ষক-কর্মচারী নিয়োগ মসজিদুল হারামে তাওয়াফ-সাঈতে বৈদ্যুতিক যানের ভাড়া কত যুক্তরাষ্ট্রের কারাগারে ইসলামের পথে বন্দীরা, কী বলছে গবেষণা? আঞ্জুমানে হেফাজতে ইসলামের ইসলাহি ইজতেমা সফল করতে কেরানীগঞ্জে আলেমদের সঙ্গে মতবিনিময় এশার জামাতে তৃতীয় রাকাতের সেজদায় গিয়ে আর উঠলেন না তিনি নিউইয়র্কে দোয়া মাহফিলে পীর সাহেব চরমোনাই ‘শিগগিরই প্যারিস মুসলিম সংখ্যাগরিষ্ঠ শহর হবে’, মন্তব্য ট্রাম্পের সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চান প্রধানমন্ত্রী প্রতিদিন কয়টি ডিম খাওয়া ভালো? 

'বিজয়ী হলে মসজিদভিত্তিক মশক নিধন ও কীট নিয়ন্ত্রণ কেন্দ্র গড়ে তুলব'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়রপ্রার্থী মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মশক নিয়ন্ত্রণে সম্পূর্ণরূপে ব্যর্থ হলেও এখন ব্যক্তি বিশেষকে সুবিধা দেয়ার হীন উদ্দেশ্যে পত্রিকায় মশক নিয়ন্ত্রণের বিজ্ঞাপন প্রচার করছে।‌

আজ মঙ্গলবার নগরীর আব্দুল্লাহপুর, হাউজবিল্ডিং, জসিমউদ্দিন, আজমপুর, খিলক্ষেত বাজার, লেকসিটি, নিকুঞ্জ, দুমনী ও টলনাসহ খিলক্ষেত থানার বিভিন্ন জায়গায় গণসংযোগ করার সময় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, নগরবাসীর করের টাকায় তাদের এ বিজ্ঞাপন প্রচারের এখতিয়ার নেই। মশকনিধনে সিটি কর্পোরেশন যে সম্পূর্ণরূপে ব্যর্থ, তা সবাই জানে। সিন্ডিকেটের মাধ্যমে অকার্যকর অষুধ কেনার কথাও কারো অজানা নয়। সিটি কর্পোরেশনের দুর্নীতি, অযোগ্যতা ও অবহেলার কারণেই ঢাকায় ডেঙ্গু মহামারী রূপ নিয়েছিল। তখন ডেঙ্গু আক্রান্তদের শতাধিক মৃত্যুর দায় কি তারা এড়াতে পারবেন? এতো ব্যর্থতার পর এখন আরম্বরপূর্ণ বিজ্ঞাপন প্রচার করা নগরবাসীর সাথে উপহাস করার শামিল। ডিএনসিসির মেয়েরের প্রতি অনুরোধ, নগরবাসীর সাথে উপহাস না করে ব্যর্থতার দায় স্বীকার করে ক্ষমা চাওয়া।‌

তিনি আরও বলেন, এডিস মশার পরে এখন কিউলিক্স মশার ভয়ে নগরবাসী সন্ত্রস্ত। প্রতি ওয়ার্ডে সকাল-বিকেল দুই বার অষুধ ছিটানোর নিয়ম থাকলেও মাসেও অষুধ ছিটানো হয় না।‌ ঢাকা মসজিদের শহর। তাই আমরা বিজয়ী হলে সমানভাবে সকল এলাকাকে মশকনিধন কার্যক্রমের আওতায় আনার জন্য মসজিদভিত্তিক মশক নিধন ও কীট নিয়ন্ত্রণ কেন্দ্র গড়ে তোলা হবে ইনশাআল্লাহ।

তিনি বলেন, ঢাকা উত্তর সিটিতে প্রায় কোটি মানুষের বসবাস। এ সিটিতে গণশৌচাগার আছে মাত্র ২৫ টি। যা নিতান্তই অপ্রতুল ও হাস্যকর। যেগুলো আছে তার অনেকগুলোই ব্যবহার উপযোগী নয়। আমরা প্রাথমিকভাবে প্রতি বর্গ কিলোমিটারে ১টি করে আধুনিক গণশৌচাগার নির্মাণ করবো।

মাওলানা মাসউদ আরও বলেন, আমাদের অনেক সম্ভাবনা রয়েছে। ঢাকাবাসীকে সাথে নিয়ে আন্তরিকতা ও পরিকল্পিতভাবে কাজ করলে আমাদের স্বপ্নের স্মার্ট ঢাকা গড়ে তুলতে পারবো। এ ঢাকায় আমার জন্ম ও বেড়ে ওঠা। নগরের সকল স্তরের মানুষের সাথে আমার জানা শোনা। তাদের প্রতিটি সমস্যা আমাকে পীড়া দেয়। আমি আমার সমগ্র সত্তা ও আন্তরিকতা দিয়ে নগরবাসীর সেবায় সমর্পিত থাকবো, ইনশাআল্লাহ।

গণসংযোগকালে প্রার্থীর সাথে নেতৃবৃন্দের