নিজস্ব প্রতিবেদক
আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আজিমুশ্বান ইসলাহি ইজতেমা-২০২৬ সফল করার লক্ষ্যে কেরানীগঞ্জে আল ইসলাহ উলামা পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে সোমবার (১৯ অক্টোবর) মতবিনিময় ও দাওয়াতি কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
আগামী ৩০ অক্টোবর শুক্রবার ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এ কেন্দ্রীয় ইসলাহি ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মতবিনিময়কালে ইজতেমার উদ্দেশ্য, গুরুত্ব ও সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি ইজতেমার দাওয়াত সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়া, আলেম-উলামাদের সহযোগিতা নিশ্চিত করা এবং ব্যাপক অংশগ্রহণের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নিয়ে কথা বলেন উপস্থিত নেতৃবৃন্দ।
এ সময় ইসলাহি ইজতেমাকে সফল করতে আলেম-উলামা ও দ্বীনি সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ, সমন্বয় ও সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
আয়োজকেরা আশা প্রকাশ করেন, আলেম-উলামা ও দ্বীনদার মানুষের সম্মিলিত প্রচেষ্টায় কেন্দ্রীয় ইসলাহি ইজতেমা সফল হবে এবং এর দাওয়াতি কার্যক্রম আরও বিস্তৃত হবে।
এসএইচ/