শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
সমুদ্রে সৃষ্টি হচ্ছে লঘুচাপ, বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ধামরাইয়ে ৪ গাড়ির সংঘর্ষ, নিহত ২ শিক্ষার্থী ফ্রান্স-স্পেনে ভয়াবহ দাবানল: ইউরোপীয় ইউনিয়নের কাছে সাহায্যের প্রত্যাশা শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি লেখকপত্রের ২৯তম সংখ্যা বাজারে ১৯ বছর আগের মামলায় আদালতে আত্মসমর্পণ দিল্লি জামে মসজিদের ইমামের ইসলামী আন্দোলনের তিন জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত মাদক পরিবার-সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়: মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি ৪ দিনের ইসলাহি ও দাওয়াতি সফরে মালয়েশিয়ায় শায়খ মুফতী হাফীজুদ্দীন ‘কওমি মাদরাসা নিয়ে অপপ্রচার যেমন রুখতে হবে, অপরাধীও ছাড় পাবে না’

রিফাত হত্যা মামলা: মিন্নির আবেদন হাইকোর্টে খারিজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ ও মামলা বাতিল চেয়ে নিহতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে হাইকোর্ট।

আজ মঙ্গলবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে মিন্নির পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না। সঙ্গে ছিলেন জামিউল হক ফয়সাল।

এর আগে গত ১ জানুয়ারি রিফাত শরীফ হত্যা মামলায় অভিযুক্ত তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করে আদালত।

বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহা. আছাদুজ্জামান এ অভিযোগ গঠন করেন। যাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে- আল কাইউম ওরফে রাব্বি আকন (২১), মোহাইমিনুল ইসলাম সিফাত (১৯), রাকিবুল হাসান রিফাত ফরাজি (২৩), মুহা. হাসান (১৯), রেজওয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয় (২২), মুহা. মুসা (২২), আয়শা সিদ্দিকা মিন্নি (১৯), রাফিউল ইসলাম রাব্বি (২০), মো. সাগর (১৯) ও কামরুল ইসলাম সাইমুন (২১)।

পরে এই অভিযোগ গঠনের আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন মিন্নি।

উল্লেখ্য, গত বছরের ২৬ জুন সকালে বরগুনা সরকারি কলেজ গেটের সামনে প্রকাশ্যে রিফাত শরীফকে প্রথমে কুপিয়ে গুরুতর জখম করে সন্ত্রাসীরা। এরপর তাক বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে নেয়ার পর সেখানেই মারা যান।

প্রথমে এই মামলার প্রধান সাক্ষী ছিলেন স্ত্রী মিন্নি। পরে ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা পাওয়া যাওয়ায় তাকেও আসামি করা হয়। বর্তমানে মিন্নি হাইকোর্টে আদেশে জামিনে রয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ