মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

বইমেলায় কবি সুলাইমান সাদীর 'ফ্যাসিবাদী কবিতা'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অয়ন্ত ইমরুল ।।

শিল্পের সবগুলো দেয়ালে আঘাত হানতে বেরিয়েছে সুলাইমান সাদীর 'ফ্যাসিবাদী কবিতা'। নন্দনতাত্ত্বিক সীমাবদ্ধতার সীমানা ভেঙে দিতে তরুণ এ কবির প্রাসঙ্গিকতা সময়ঘনিষ্ঠ হয়ে উঠছে দিনদিন।

কবি সুলাইমান সাদীর ভাষা ও স্বর সমসাময়িক অন্যান্যের থেকে একটু ভিন্ন। দশটা কবিতার ভেতর থেকে সাদীর কবিতা আলাদা করে নিতে পারেন যেকোনো পাঠকই।

কবিতার ভাষা, অন্তর্গত ছন্দ ও সমকালীন নন্দনতাত্ত্বিক বোঝাপড়াগুলো স্পষ্ট করে চেনা যায় সুলাইমান সাদীর প্রতিটা কবিতায়। সামগ্রিক বিচারে বাঙলা কবিতায় সম্পূর্ণ ভিন্নমাত্রিক সংযোজন বলে বিবেচিত হবে 'ফ্যাসিবাদী কবিতা'গুলো।

সুলাইমান সাদীর কবিতায় ধর্ম বর্ণ কুল শ্রেণির সমস্ত আরোপিত ও মানবতা-বহির্ভূত ভেদাভেদকে শৈল্পিক চাতুর্যে মিটিয়ে দেয়ার আহ্বান চোখে পড়ার মতো। যেকোনো শ্রেণির পাঠকের জন্য নিত্যসঙ্গী হতে পারে তরুণ এ কবির 'ফ্যাসিবাদী কবিতা'।

বইটি প্রকাশ করেছে শাশ্বত প্রকাশন। প্রচ্ছদমূল্য ১৬০ টাকা। একুশে বইমেলায় বাংলার প্রকাশনের ৩৩৭-৩৮ নম্বর স্টলে বইটি ২৫% কমিশনে পাওয়া যাবে।

অর্ডার করা যাবে অনলাইন বুকশপ রকমারি ও বুকসেলেও। চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকেই অর্ডার করা যাবে সরাসরি প্রকাশনীর নম্বরে ফোন দিয়ে। ০১৭৭৩৭৯১৪৪৩।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ