মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

মার্কিন বিমানবাহিনীতে আত্মহত্যা বেড়েছে ৩৩ শতাংশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গেল বছর মার্কিন বিমানবাহিনীর অন্তত ১৩৭ জন সক্রিয় সদস্য আত্মহত্যা করেছে। এই হিসাবে দেশটির বিমানবাহিনীতে আগের বছরের তুলনায় গেল বছর আত্মহত্যার ঘটনা শতকরা ৩৩ ভাগ বেড়েছে।

২০১৮ সালে মার্কিন বিমানবাহিনীর ৬০ জন সক্রিয় সদস্য আত্মহত্যা করে। মার্কিন ওয়েবসাইট মিলিটারি ডটকম এ তথ্য প্রকাশ করেছে।

আমেরিকার বিমানবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ ফর ম্যানপাওয়ার, পার্সোনেল অ্যান্ড সার্ভিসেস- লেফটেন্যান্ট জেনারেল ব্রায়ান কেলি বলেছেন, আত্মহত্যার ঘটনা জাতীয় জটিল সমস্যা হিসেবে দেখা দিয়েছে, যার কোনো সহজ সমাধান নেই।

তিনি বলেন, ২০০৮ সাল থেকে আত্মহত্যার ঘটনা রেকর্ড করা শুরু হয় এবং এর পর থেকে ২০১৯ সালে সবচেয়ে বেশি আত্মহত্যার ঘটনা রেকর্ড করা হয়েছে।

খবরে বলা হয়েছে, ২০১৮ সালে মার্কিন বিমানবাহিনীর ৬০ জন সক্রিয় সদস্য আত্মহত্যা করে। তবে ওই বছর বিমান বাহিনীতে সব মিলিয়ে ১০৩টি আত্মহত্যার ঘটনা ঘটে।

প্রকাশিত তথ্য থেকে জানা যায়, মহিলার চেয়ে পুরুষ সেনা বেশি আত্মহত্যা করেছে। আর বিমানবাহিনীতে এত বেশি আত্মহত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন সেনা কর্মকর্তারা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ