মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি সৌদিগামী আটকে পড়া যাত্রীদের ক্ষতিপূরণ ও থাকা-খাওয়ার ব্যবস্থার দাবি ‘ড. সাঈদুর রহমান আজমি নদভির মৃত্যুতে একটি যুগের অবসান’

হাটহাজারিতে বেফাকের বৈঠক কাল; মনোনীত হতে পারে হাইয়ার কো চেয়ারম্যান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ ।।

চট্টগ্রামের দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসায় কাল মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বৈঠকে বসছে কওমি মাদরাসা শিক্ষাবোর্ড ‘বেফাকুল মাদারিসিল আরাবিয়া’-এর মজলিসে আমেলা। সাম্প্রতিক সব ইস্যু নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকটি সকাল ১০টায় শুরু হবে বলে জানা গেছে।

বেফাক সূত্রে জানা যায়, নানা ইস্যুতে গুরুত্বপূর্ণ বৈঠকটির সভাপতিত্ব করবেন বেফাকের সভাপতি আল্লামা শাহ আহমদ শফী। উপস্থিত থাকবেন বেফাকের আমেলার সব সদস্য।

কওমি মাদরাসার নতুন নেসাবে তালিম (পাঠ্যক্রম), গঠনতন্ত্র, অডিট রিপোর্টসহ সাম্প্রতিক বিভিন্ন ইস্যু এ বৈঠকে গুরুত্ব পাবে। তবে সব ছাপিয়ে সদ্য প্রয়াত হওয়া আল্লামা আশরাফ আলী রহ. ও আল্লামা আযহার আলী আনোয়ার শাহ রহ. এবং তাদের শূন্যস্থান পূর্ণতার বিষয়টি মূখ্য আলোচনা হতে পারে বলে জানিয়েছে একাধিক সূত্র।

বৈঠক ও আলোচ্য বিষয়ে বেফাকের সহ-সভাপতি ও গহরপুর জামিয়ার প্রিন্সিপাল মাওলানা মুসলেহুদ্দীন রাজু টেলিফোনে আওয়ার ইসলামকে বলেন, আগামীকাল বেফাকের আমেলার নিয়মতান্ত্রিক একটি বৈঠক যা আগে থেকেই হয়ে আসছে ধারাবাহিকভাবে। এ বৈঠকের এজেন্ডা আগেই নির্ধারিত।

প্রসঙ্গত, কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি ‘আল হাইয়াতুল উলইয়ার লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’-এর প্রতিষ্ঠালগ্ন থেকেই সংস্থাটির কো-চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন আল্লামা আশরাফ আলী রহ.। বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সিনিয়র সহ-সভাপতি হিসেবেও সুনাম অর্জন করেছিলেন তিনি। গত ৩১ ডিসেম্বর ইন্তেকাল করেন আল্লামা আশরাফ আলী রহ.।

বিশিষ্ট এ আলেমদীন ও শায়খুল হাদিসের মৃত্যুর পর বেফাক, হাইয়াতুল উলইয়া অভিভাবকশূন্য হয়ে পড়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটির ভেতরে ও বাইরে একটিই প্রশ্ন, কে হচ্ছেন আল্লামা আশরাফ আলী রহ.-এর উত্তরাধিকার। আল্লামা আশরাফ আলী রহ.-এর একাধিক দায়িত্বের মধ্য থেকে সবচে’ বেশি আলোচনায় রয়েছে আল হাইয়াতুল উলইয়ার লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’-এর কো চেয়ারম্যানের পদ।

হাইয়াতুল উলইয়ার একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, যে কেউ কো চেয়ারম্যান পদে দায়িত্ব পেতে তাকে বেফাকের সিনিয়র সহ-সভাপতি হতে হবে, এমনটা হাইয়াতুল উলইয়ার গঠনতন্ত্রে উল্লেখ আছে। সুতরাং, বেফাকের সিনিয়র সহ-সভাপতি ও হাইয়াতুল উলইয়ার কো চেয়ারম্যান একজনকেই করা হবে। বেফাকের সিনিয়র সহ-সভাপতি যিনিই হবেন, তিনà¦