মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

নেতানিয়াহুর দুর্নীতির বিচার শুরু ১৭ মার্চ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দুর্নীতির বিচার শুরু হবে ১৭ মার্চ। মঙ্গলবার দেশটির আইন মন্ত্রণালয় এই তারিখ ঘোষণা করেছে। এক বছরের কম সময়ের মধ্যে ইসরায়েলের তৃতীয় সাধারণ নির্বাচনের মাত্র দুই সপ্তাহ পর এই বিচার শুরু হবে।

মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর’র খবরে বলা হয়েছে, নেতানিয়াহু হবেন প্রথম ক্ষমতাসীন প্রধানমন্ত্রী যার বিরুদ্ধে কোনও অপরাধের অভিযোগ আনা হবে। যদিও তিনটি দুর্নীতি মামলায় তিনি বেআইনি কিছু করেননি বলে দাবি করে আসছেন।

এই আইনি লড়াই ছাড়াও ডানপন্থী লিকুদ পার্টির নেতা নেতানিয়াহু ২ মার্চ নিজের রাজনৈতিক ক্যারিয়ার ধরে রাখতে নির্বাচনে লড়বেন। এর আগে এপ্রিল ও সেপ্টেম্বরে নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি তার দল।

এক বিবৃতিতে ইসরায়েলের আইন মন্ত্রণালয় জানিয়েছে, নেতানিয়াহুকে জেরুজালেমের ডিস্ট্রিক্ট কোর্টে তার বিরুদ্ধে অভিযোগের প্রথম শুনানিতে হাজির হতে হবে। তিন বিচারকের প্যানেলের এই শুনানি অনুষ্ঠিত হবে।

নেতানিয়াহু গত এক দশকে ধরে ক্ষমতায় আছেন এবং তিনিই দেশটির সবচেয়ে বেশি সময় ধরে দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। তিন সপ্তাহ আগে এই মামলাগুলো আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত হয়। এগুলোর মধ্যে রয়েছে ঘুষ গ্রহন, বিশ্বাসের বরখেলাপ ও জালিয়াতি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ