বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৫ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মিশরে পর্যটকবাহী বাসে ট্রাকের ধাক্কা: নিহত ১৩, আহত ৩৪ যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান নিয়ে ইসলামী যুব আন্দোলনের বৈঠক ২১ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি মোল্লাহাটে বিকেএমে যোগ দিলেন সাবেক ইউপি চেয়ারম্যানসহ ১০ জনপ্রতিনিধি জাপানে বাংলাদেশি রোগীদের চিকিৎসা সহজ করতে সমঝোতা ধর্মমন্ত্রীর হাতে আঞ্জুমানে হেফাজতে ইসলামের ইজতেমার দাওয়াতপত্র হস্তান্তর মসজিদে হারামের ইমাম শায়খ বান্দার বালিলাহর পদোন্নতি ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

ওয়াইসির সামনে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান, তরুণী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিতর্কিত ও ধর্মভিত্তিক নাগরিকত্ব আইনবিরোধী মঞ্চে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেয়ায় এক ভারতীয় তরুণীকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার ভারতের বেঙ্গালুরুতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

খবরে বলা হয়, গতকাল বেঙ্গালুরুতে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

সেই প্রতিবাদ মঞ্চে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (মিম) নেতা আসাদউদ্দিন ওয়াইসি।

সেখানেই এক তরুণী মাইক নিয়ে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দিতে শুরু করেন। তা শুনেই মঞ্চে উপস্থিত আসাদউদ্দিন-সহ অন্যান্যরা তাকে বাধা দেন।

জানা গেছে, ওই তরুণীর নাম অমূল্য। রাষ্ট্রদ্রোহের অপরাধে ভারতীয় দণ্ডবিধির ১২৪এ ধারায় তাকে গ্রেফতার করেছে পুলিশ।

এ ঘটনার একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ওই ভিডিওতে দেখা গেছে, মাইক কেড়ে নেয়ার চেষ্টা হলেও ওই তরুণী কিছুতেই তা ছাড়তে চাইছেন না। তার পর মঞ্চে পুলিশ উঠে তাকে আটক করে নিয়ে যায়।

বেঙ্গালুরুর সিনিয়র পুলিশ অফিসার বি রমেশ বলেছেন, ‘তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২৪এ (দেশদ্রোহিতা), ১৫৩এ এবং বি ধারায় মামলা দায়ের করা হয়েছে।’

এদিকে ওই তরুণী বক্তব্যের বিরোধিতা করে আসাদউদ্দিন ওয়াইসি বলেছেন, ‘এই বক্তব্যের তীব্র নিন্দা করছি। ওই নারীর সঙ্গে আমার দলের কোনো যোগাযোগ নেই।

ভিডিওটি দেখতে ক্লিক করুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ