মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা জেলা প্রাইভেট মাদরাসা ঐক্য পরিষদের উদ্যোগে ২০২৫ সালের বৃত্তি প্রদান এবং কুমিল্লার সর্বজনশ্রদ্ধেয় আলেমে দ্বীন, পীরে কামেল আল্লামা নুরুল হক সাহেব (রহ.)-এর মাগফিরাত কামনায় বিশেষ স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার (১৯ অক্টোবর) কুমিল্লার কান্দিরপাড়স্থ ঐতিহ্যবাহী মুন্সেফবাড়ী জামে মসজিদে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে হাফেজ মো. হুমায়ুন কবির পাহাড়পুরীর সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মুফতি নাঈমুল ইসলাম।

অনুষ্ঠানের প্রথম পর্বে ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে বৃত্তি প্রদান করা হয়।

এ সময় বক্তারা বলেন, ‘মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা, দ্বীনি শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের যোগ্য ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে এ ধরনের বৃত্তি কার্যক্রম অত্যন্ত সময়োপযোগী। এই উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হতে এবং ভবিষ্যতে দ্বীন, দেশ ও সমাজের কল্যাণে কার্যকর ভূমিকা রাখতে অনুপ্রাণিত করবে।’ 

দ্বিতীয় পর্বে মরহুম আল্লামা নুরুল হক সাহেব (রহ.)-এর জীবন ও কর্মের ওপর স্মৃতিচারণ করেন বক্তারা। এ সময় বক্তারা তাঁর দীর্ঘ দ্বীনি খেদমত, বিপুল ইলমি অবদান ও অনুপম আদর্শের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, তাঁর ইন্তেকালে কুমিল্লার দ্বীনি অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে, যা সহজে পূরণ হবার নয়। তাঁর জীবনের সার্বিক আদর্শ ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।

অনুষ্ঠান শেষে আল্লামা নুরুল হক (রহ.)-এর রুহের মাগফিরাত কামনা, তাঁর ভালো কাজগুলো কবুলিয়াত এবং তাঁকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দানের ফরিয়াদ জানিয়ে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। একই সাথে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, দ্বীনি শিক্ষার প্রসার এবং দেশের সকল প্রাইভেট মাদরাসার সার্বিক উন্নতি ও সমৃদ্ধি কামনা করা হয়।

মুফতি ইমাম হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা ইজহারুল হক সিরাজী, মাওলানা মাহির আব্দুল্লাহ, এইচ এম শহীদুল ইসলাম, মাওলানা আবুল কাশেম, মুফতি জিয়াউদ্দিন গালিব, হাফেজ আবুল আলম, হাফেজ সোলায়মান সরকার, হাফেজ দেলোয়ার হোসেন, হাফেজ মাওলানা আবুল বাশার, মুফতি নাঈম বিন আব্দুল বারি, হাফেজ সৈয়দ ওমর ফারুক, হাফেজ মাওলানা ইকবাল হোসেনসহ কুমিল্লার বিভিন্ন মাদরাসার প্রিন্সিপাল, বিশিষ্ট আলেমে দ্বীন এবং দ্বীনি অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ