|| নাজমুল হুদা মজনু ||
কষ্টে থাকা মানুষের পাশে বাড়িয়ে দাও হাত,
মুছে যাক সব আঁধারের নিকষ কালো রাত।
দুঃখী জনের দুঃখ মোছায় মিলবে পরম সুখ,
হাসি ফুটুক তাদের ঠোঁটে, দূর হোক সব দুখ।
সৃজন মাঝে লুকিয়ে আছে যে স্রষ্টার সন্ধান,
মানুষের জন্যই অকাতরে করো জীবন দান।
কল্যাণের এই কাজগুলো তো শ্রেষ্ঠ ইবাদত,
সেবার মাঝেই লুকিয়ে আছে মুক্তির সুপথ।
যে জন প্রীতি ডোরে বাঁধে এই মানবজাতি,
তার জীবনে আল্লাহ জ্বালান আশার বাতি।
ভালোবাসলে সৃষ্টিকে মেলে মহাস্রষ্টার প্রীতি,
আকাশকুসুম কল্পনা নয় চিরন্তন এই রীতি।
আসুক বাধা, আসুক তুফান, থাকো চলমান
সেবার আলোয় আলোকিত হবে যে এ প্রাণ।
প্রেমের পরশে ঘুচবে কালো মলিন অন্ধকার
বইবে শীতল বাতাস খুলবে শান্তির বন্ধ দ্বার।
আইও/