মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান রাষ্ট্রপতি ও এলজিআরডি মন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি খতমে নবুওয়ত মহাসচিবের বৃহস্পতিবার বন্ধ থাকবে আল-হাইআতুল উলয়ার কার্যক্রম মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে ভাইরাল ভিডিওটি ‘ভুয়া’: সৌদি ‘গত ১৬ বছরে দেশে ব্যাপক লুটপাট হয়েছে, দুর্নীতিবাজদের বিচার ধীরে ধীরে হবে’

রাষ্ট্রপতি ও এলজিআরডি মন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি খতমে নবুওয়ত মহাসচিবের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতির নামে প্রচারিত দেবী দুর্গার আবির্ভাব নিয়ে একটি বক্তব্য এবং বিএনপি নেতা আব্দুল মঈন খানের ‘মা দুর্গা স্বর্গ থেকে নেমে আসেন দুঃশাসন দূর করার জন্য’—এমন বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী। একই সঙ্গে তিনি উভয় বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) এক প্রতিবাদী বক্তব্যে মাওলানা মুহিউদ্দীন রাব্বানী বলেন, ইসলামের মৌলিক আকিদা অনুযায়ী, মহান আল্লাহ তাআলাই সমগ্র বিশ্বজগতের একমাত্র সৃষ্টিকর্তা, পালনকর্তা ও সর্বময় ক্ষমতার অধিকারী। পবিত্র কুরআনে আল্লাহকে এক ও অদ্বিতীয় হিসেবে ঘোষণা করা হয়েছে এবং সমগ্র সৃষ্টিজগতকে তাঁর মুখাপেক্ষী বলা হয়েছে। তাই মুসলমানদের তাওহিদি আকিদার সঙ্গে সাংঘর্ষিক কোনো বক্তব্য গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় স্বাধীনতা, নিরাপত্তা ও অধিকার রক্ষা করা জরুরি। তবে অন্য ধর্মের প্রতি সম্মান প্রদর্শন এবং সেই ধর্মের বিশ্বাসকে ইসলামের আকিদার সঙ্গে এক করে দেখা এক বিষয় নয়। তাঁর মতে, পারস্পরিক শ্রদ্ধা, ন্যায়বিচার ও শান্তিপূর্ণ সহাবস্থানের মধ্য দিয়েই প্রকৃত ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠিত হতে পারে।

মাওলানা মুহিউদ্দীন রাব্বানী আরও বলেন, রাষ্ট্র ও রাজনীতির দায়িত্বশীল ব্যক্তিদের ধর্মীয় বিষয়ে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। বক্তব্যের উদ্দেশ্য যা-ই হোক, ধর্মীয় বিশ্বাসের প্রশ্নে জনমনে উদ্বেগ সৃষ্টি হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।

তিনি রাষ্ট্রপতি ও বিএনপি নেতা আব্দুল মঈন খানকে তাঁদের সংশ্লিষ্ট বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানান। একই সঙ্গে দেশের ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় বিশ্বাস ও অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থেকে ভবিষ্যতে দায়িত্বশীল বক্তব্য দেওয়ার অনুরোধ জানান।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ