নিজস্ব প্রতিবেদক
সাংবাদিকদের একাংশকে ‘কুত্তার মতো পেটানো দরকার’ বলে মন্তব্য করেছেন ইসলামি বক্তা ড. সাইয়্যেদ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী। মাদকের বিরুদ্ধে অভিযানের ইতিবাচক দিক তুলে না ধরে অভিযানের পদ্ধতি নিয়ে সংবাদ প্রকাশের সমালোচনা করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
সোমবার (১৯ অক্টোবর) রাতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।