মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান রাষ্ট্রপতি ও এলজিআরডি মন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি খতমে নবুওয়ত মহাসচিবের বৃহস্পতিবার বন্ধ থাকবে আল-হাইআতুল উলয়ার কার্যক্রম মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে ভাইরাল ভিডিওটি ‘ভুয়া’: সৌদি ‘গত ১৬ বছরে দেশে ব্যাপক লুটপাট হয়েছে, দুর্নীতিবাজদের বিচার ধীরে ধীরে হবে’

দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

দেশের ইসলামী স্কুলগুলো একটি বড় আশীর্বাদ বলে মন্তব্য করেছেন ইকরা বাংলাদেশ স্কুল হবিগঞ্জের প্রিন্সিপাল ও কথাসাহিত্যিক হাফেজ মাওলানা মাসউদুল কাদির। তিনি বলেন, ইসলামবান্ধব পরিবেশে আপনার সন্তান যদি পড়াশোনা করে, দেখবেন একদিন ফল হবে সুমিষ্ট।

মঙ্গলবার (২০ অক্টোবর) ডে-শিফটের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফল প্রকাশ করে জেনারেল ও ইসলামি শিক্ষার সমন্বিত প্রয়াস ইকরা বাংলাদেশ স্কুল হবিগঞ্জ। ফল পেয়ে শিক্ষার্থীরা আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছে। পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে মাওলানা মাসউদুল কাদির এমন মন্তব্য করেন। 

তিনি আরও বলেন, আমরা স্কুলেই জেনারেল শিক্ষার সাথে শিক্ষার্থীদের হিফজ ও অ্যারাবিক পড়ানোর চেষ্টা করি। একসময় হবিগঞ্জে এটা স্বপ্ন ছিল—আল্লাহর মেহেরবানিতে এখন একই সঙ্গে আমাদের শিক্ষার্থীরা হিফজও পড়ছে, আবার একাডেমিকও পড়ছে।

কুরআনিক স্কুলকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের সন্তানকে কুরআনের সঙ্গে যতটুকু সময় রাখতে পারবো ততটুকুই বরকতময়। আল্লাহ ও তাঁর রাসূলের শিক্ষা, নৈতিক দীক্ষা যারা সন্তানকে দিতে পারে না-তারাই সন্তানের ভবিষ্যৎ অন্ধকার করে দেন। ফলে তাদেরই অবস্থান হয় বৃদ্ধাশ্রমে।

পরীক্ষার ফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন মাওলানা আবদুর রউফ আশরাফ, মুফতি সামিল আহমদ ওসমান, সাইফুল ইসলাম, সাথী আক্তার প্রমুখ।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ