|| নাজমুল হুদা মজনু ||
নিঃস্ব রিক্ত যারা থাকে কুঁড়ে ঘরে
কাছে ডাকে না কেউ আপন করে
অন্ন বস্ত্র অধিকার নেই তো শিক্ষা
মজদুরি খেটে খায় চায় না ভিক্ষা।
দিন রাত শ্রম দিয়ে ফসল ফলায়
অপমানের মালাটি তাদের গলায়।
বলে দ্রুত কাজ কর বেটা কামলা
শিল্পপতি তারা আর কেউ আমলা।
কোনো কোনো বড় কর্তা পান্ডারা
মজুরিটা চাইলেই করে কানখাড়া।
অন্যের সম্পদ ছলে বলে করে লুট
নব্য মহারাজ পরে কোট টাই স্যুট।
মেকি নেতা যতই ভাঁওতাবাজ ভণ্ড
দু'দিন আগে পরে পাবে ঠিকই দণ্ড।
প্রশংসায় পঞ্চ মুখ খবরের পাতায়
ফেরেশতা লেখে আমলের খাতায়।
আইও/