সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন। পদত্যাগের ঘোষণা দিয়ে তিনি বলেন, আমি চাই না আমার এ কর্মকাণ্ডে আমার দল বিএনপি ও প্রধানমন্ত্রী বিব্রত হোক। এ কারণে আমি পদত্যাগের ঘোষণা দিলাম।

সোমবার (১৮ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। 

এর আগে জাতীয় প্রেস ক্লাবের উদ্দেশে বাসা থেকে বের হওয়ার সময় ইশরাক বলেন, দল চায়নি, নিজে থেকেই পদত্যাগ করছি। বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে, তবে মাদকের বিরুদ্ধে যুদ্ধ চলবে।

সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতেই গিয়েই আজকের এ পরিস্থিতি। এখন থেকে আমি আরও বেশি আগ্রাসী হয়ে মাঠে নামবো, মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো।

নিজ বাড়ি থেকে থেকে বের হওয়ার সময় নিজেই নিজের গাড়ি থেকে মন্ত্রীর মনোগ্রাম খুলে ফেলেন ইশরাক। 

এর আগে শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর গেন্ডারিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে গিয়ে আলোচনায় আসেন ঢাকা-৬ আসনের এমপি ইশরাক হোসেন। ওই সময় তাকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে থাকতে দেখা যায়। তার সঙ্গে থাকা কয়েকজনের হাতেও আগ্নেয়াস্ত্র দেখা যায়।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। রোববার (১৮ অক্টোবর) দিনভর এ ঘটনা নিয়ে রাজনৈতিক অঙ্গনেও আলোচনা চলে। বিষয়টি নিয়ে বিএনপির মধ্যে অস্বস্তি তৈরি হয় এবং সরকারের জন্যও বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ