বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৫ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মিশরে পর্যটকবাহী বাসে ট্রাকের ধাক্কা: নিহত ১৩, আহত ৩৪ যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান নিয়ে ইসলামী যুব আন্দোলনের বৈঠক ২১ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি মোল্লাহাটে বিকেএমে যোগ দিলেন সাবেক ইউপি চেয়ারম্যানসহ ১০ জনপ্রতিনিধি জাপানে বাংলাদেশি রোগীদের চিকিৎসা সহজ করতে সমঝোতা ধর্মমন্ত্রীর হাতে আঞ্জুমানে হেফাজতে ইসলামের ইজতেমার দাওয়াতপত্র হস্তান্তর মসজিদে হারামের ইমাম শায়খ বান্দার বালিলাহর পদোন্নতি ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

ট্রাম্পকে পুনরায় নির্বাচিত হতে সহায়তা করছে রাশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পুনরায় নির্বাচিত করতে সহায়তা করছে রাশিয়া। গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে প্রভাবশালী মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস।

জানা যায়, গত ১৩ ফেব্রুয়ারি মার্কিন প্রতিনিধি পরিষদের গোয়েন্দা কমিটির আইনজীবীরা নিউইয়র্ক টাইমসকে এ তথ্য জানায়। প্রতিবেদনটি প্রকাশের পর বেশ চটে যান ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট অভিযোগ করে বলেন, ডেমোক্র্যাটরা তার বিরুদ্ধে এই তথ্য ব্যবহার করবে।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক ও নির্বাচন নিরাপত্তা কার্যালয়ের কর্মকর্তারা কোনও মন্তব্য করতে রাজি হননি। মন্তব্য করা থেকে বিরত রয়েছে হোয়াইট হাউজও।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ