মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’

প্রমোদতরী থেকে ফেরা ইসরায়েলি নারী করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টোকিওর প্রমোদতরী থেকে ইসরায়েলে ফেরত যাওয়া এক নারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ শুক্রবার ইসরায়েলি স্বাস্থ্যমন্ত্রী এমন তথ্য নিশ্চিত করেছেন।

এক বিবৃতিতে জানানো হয়েছে, জাহাজ থেকে ফেরত যাওয়া এক নারী যাত্রীর শরীরে করোনা ভাইরাস পজেটিভ পাওয়া গেছে। তবে ফেরত যাওয়া অন্য যাত্রীরা এতে আক্রান্ত হননি বলে দাবি করা হয়।

এদিকে জাপানের ইয়োকোহামা বন্দরে নতুন করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কোয়ারেন্টিনে রাখা ডায়মন্ড প্রিন্সেস প্রমোদতরীর দুই যাত্রীর মৃত্যু হয়েছে।

অশিতীপর ওই দুই যাত্রীকে গত সপ্তাহেই জাহাজ থেকে নামিয়ে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছিল। সেখানেই তাদের মৃত্যু হয়েছে বলে বিবিসির খবরে জানা গেছে।

তারা দুজনই জাপানের নাগরিক বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে। তাদের দুই জনের শরীরেই নভেল করোনাভাইরাসের অস্তিত্ব ধরা পড়েছিল।

তাদের মধ্যে ৮৭ বছর বয়সী পুরুষ যাত্রী হৃদরোগে ও ব্রঙ্কাইটিসে ভুগছিলেন আর ৮৪ বছর বয়সী নারী যাত্রীর মৃত্যুর কারণ নিউমেনিয়া লেখা হয়েছে বলে জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। সূত্র: আল-আরাবিয়াহ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ