বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

আফতাব নগর মাদরাসায় আসছেন মাওলানা মাহমুদ মাদানী 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী মঙ্গলবার  (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর সুনামধন্য দীনি বিদ্যাপীঠ আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলুম (আফতার নগর মাদরাসার) ইসলাহি জোড় অনুষ্ঠিত হবে।

এতে অংশ নিতে ঢাকায় আসছেন রাসুল সাল্লাল্লাহু আলােইহি ওয়া সাল্লামের বংশধর ও ভারতের জমিয়তে উলামায়ে হিন্দের সেক্রেটারি জেনারেল মাওলানা সায়্যিদ মাহমুদ মাদানী।

ভারতের এ ইসলামী চিন্তাবিদ বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে অবদানের স্বীকৃতির জন্য সম্মাননাপ্রাপ্ত মরহুম মাওলানা সায়্যিদ আসআদ মাদানীর ছেলে। এ ইসলাহি জোড়ে মঙ্গলবার বাদ আসর মাওলানা মাহমুদ মাদানী তার পিতা ও নিজের খলিফাদের সঙ্গে বিশেষ সাক্ষাৎ করবেন।

ইসলাহি জোড়ে দেশবরেণ্য ওলামা-মাশায়েখ অংশগ্রহণ করবেন। বাদ মাগরিব আলোচনা করবেন মাওলানা মাহমুদ মাদানী।

আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলুমের প্রিন্সিপাল মুফতি মােহাম্মদ আলী দেশের ধর্মপ্রাণ মুসল্লি ও মাদরাসার ছাত্র-শিক্ষকদের এ ইসলাহি জোড়ে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, দীর্ঘ কয়েক বছর পর মাওলানা মাহমুদ মাদানী ঢাকার কোনও প্রোগ্রামে অংশগ্রহণ করছেন। মঙ্গলবারের এ ইসলাহি জোড়ে হজরতের পিতা ও তার খলিফাগণ উপস্থিত থাকবেন। আশা করছি, আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলুমে এবারের ইসলাহি জোড় আত্মাধিক মিলনমেলায় পরিণত হবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ