মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’ 

ইরানে করেনাভাইরাসের আঘাত: দুই শহরের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

ইরানে মারাত্মক করোনভাইরাস প্রাদুর্ভাব রোধ করতে দুটি কেন্দ্রীয় শহরে স্কুল, বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা কেন্দ্র বন্ধ বন্ধ ঘোষণা করা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টিভি আজ শনিবার জানিয়েছে, আগামীকাল রোববার থেকে কোম ও আরাক নামক দুইটি শহরের সব স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। জানা যায়, এ দুটি শহরেেই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন দু’জন। পরবর্তি ঘোষণা পর্যন্ত এক সপ্তাহ বন্ধ ঘোষণা করেছে সরকার।

এর আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইরানে দুই নাগরিকের মৃত্যুর খবর জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এ নিয়ে ভাইরাসটিতে ইরানের চার জনের মৃত্যু হলো।

গতকাল শুক্রবার (২১ ফেব্রুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কোভিড-১৯ ভাইরাসে ইরানে আরো দুইজনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ১৩ জন। এনিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো চারজনে, আর আক্রান্তের সংখ্যা ১৮ জনে।

মন্ত্রণালয়ের কর্মকর্তা কিয়ানুশ জাহানপুর জানান, করোনা ভাইরাসে নতুন করে ১৩ জন আক্রান্ত হয়েছেন। আর দুর্ভাগ্যবশত দুইজন মারা গেছেন।
তবে তাদের বিস্তারিত পরিচয় বা বয়স জানানো হয়নি।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) ইরানের স্বাস্থ্যমন্ত্রীর উপদেষ্টা আলিরেজা বাহাবজাদেহের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা (আইআরএনএ) জানিয়েছে, ইরানের রাজধানী তেহরান থেকে প্রায় ১৪০ কিলোমিটার দক্ষিণে কোম নামক এলাকার দুই বাসিন্দা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

রাষ্ট্রীয় টিভির বরাতে জানা যায়, শুক্রবার রাজধানী তেহরানের ১৩টি জেলার মেয়র মুর্তজা রহমানজাদেহকে করোনভাইরাস লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ