মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’ 

করোনা নিয়ে গুজব ছড়ানোর চেষ্টা হচ্ছে: আইইডিসিআর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯) নিয়ে কিছু অতি উৎসাহী লোক গুজব ছড়ানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

আজ শনিবার রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে আইইডিসিআরের প্রতিদিনের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

আইইডিসিআরের পরিচালক বলেন, চীন ফেরত মানেই কোভিড-১৯ আক্রান্ত নন। কিছু অতি উৎসাহী লোক এ ভাইরাসটি নিয়ে বাড়াবাড়ি করছেন, গুজব ছড়ানোর চেষ্টা করছেন। এমনকি চীন থেকে দেশে আসা ভাড়াটিয়াকে বাসায় ঢুকতে দেননি বাড়িওয়ালা- এ ধরনের ঘটনাও ঘটেছে।

বেনাপোল কাস্টমস কমিশনার ফেসবুকে করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্তের যে স্ট্যাটাস দিয়েছেন, সেটি প্রসঙ্গে ফ্লোরা বলেন, ওই ব্যাক্তিকে সন্দেহ করা হয়েছিল। কিন্ত তাই বলে তার গোপন তথ্য এভাবে প্রকাশের ঘটনায় পুরো সংস্থা বিব্রত। কাস্টমস কমিশনারের এমন স্ট্যাটাসের ফলে ওই ব্যক্তিকে বিভিন্নভাবে হেনস্তা হতে হয়েছে।

এ বিষয়ে তিনি আরও বলেন, এটি খুবই সিরিয়াস বিষয়। তাই এটিকে হালকাভাবে না নিয়ে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। গুরুত্বপূর্ণ পদে থাকা কারো কাছ থেকে এ ধরনের আচরন কাম্য নয়। এটি নিয়ে বাড়াবাড়ি করা যাবে না।

আবুধাবিতে একজন বাংলাদেশি নাগরিক ভাইরাসে আক্রান্ত হয়েছেন জানিয়ে তিনি বলেন, ওই ব্যক্তির বয়স ৪০ থেকে ৪১ বছর। তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ।

সিঙ্গাপুরে করোনা আক্রান্ত পাঁচ বাংলাদেশির বিষয়ে ফ্লোরা বলেন, তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। এছাড়া বাকিদের অবস্থা স্থিতিশীল আছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ