বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

কাশ্মীরে ভারতীয় সেনার গুলিতে লস্কর-ই তৈয়েবার ২ সদস্য নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জম্মু-কাশ্মীরের দক্ষিণাঞ্চলে ভারতীয় সেনাদের সঙ্গে লস্কর-ই তৈয়েবার বন্দুকযুদ্ধ হয়েছে। এতে ভারতীদের সেনাদের গুলিতে লস্কর-ই তৈয়েবার দুই সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) ভোররাতে কাশ্মীরের অনন্তনাগ জেলার সাংগাম এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যমটির খবরে বলা হয়েছে, শনিবার ভোররাতে ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে বিজবেহারা শহরের সাংগাম এলাকায় লস্কর-ই তৈয়েবার ওই দুই সদস্য নিহত হন। এদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি লস্কর-ই তৈয়েবার স্থানীয় কমান্ডার ফোরকান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জম্মু-কাশ্মীর পুলিশের ইনসপেক্টর জেনারেল বিজয় কুমার জানিয়েছেন, সাংগামের গান্দবাবা এলাকায় লস্কর-ই তৈয়েবার সদস্যদের উপস্থিতির খবর পেয়ে ভারতীয় সেনারা অভিযান পরিচালনা করেন। আর অভিযান চলাকালে তাদের গুলিতে লস্কর-ই তৈয়েবার দুই সদস্য নিহত হন।

উল্লেখ্য, সংবিধানের ৩৭০ নং অনুচ্ছেদে পরিবর্তন এনে গত বছরের ৫ আগষ্ট কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল ঘোষণা করে ভারত সরকার। এরপর থেকেই সেখানে অস্থিতিশীলতা বিরাজ করছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ