মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’

ঢাকা-১০ আসনের ছয় প্রার্থীকে ডেকেছে ইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা-১০ আসনের উপনির্বাচনে নির্বাচনি প্রচার কী ধরনের হবে তা নিয়ে আলোচনার জন্য ছয় প্রার্থীকে ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)।

আগামীকাল রোববার (২৩ ফেব্রুয়ারি) রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তাদের সঙ্গে বসবে ইসি।

জানা যায়, পলিথিনে মোড়ানো পোস্টার পরিহার ও মাইক বাজানো বন্ধে কী করা যায়- এ নিয়ে তাদের মতামত নেবে ইসি। এখন এই ধরনের আইন করা সম্ভব নয় বলে প্রার্থীদের সঙ্গে সমঝোতা করতে চাইছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। এজন্য পাঁচ দফা প্রস্তাবও তৈরি করা হয়েছে। বৈঠকে আওয়ামী লীগ, বিএনপিসহ ৬ দলের প্রার্থীকে ডাকা হয়েছে।

ইসির কর্তারা জানান, রোববার বেলা ১১টায় প্রার্থীদের সঙ্গে বসবেন প্রধান নির্বাচন কমিশনারসহ পুরো কমিশন। ইসির প্রস্তাবের পাশাপাশি প্রার্থীদের প্রস্তাবনা থাকলেও তা পর্যালোচনা করা হবে। সবাই ঐক্যমত থাকলেই নতুন উদ্যোগে কিছু করা সম্ভব।

ইসির তৈরি পাঁচটি প্রস্তাবগুলো হলো- ১. অনুমোদিত মাত্রায় মাইক বা শব্দযন্ত্র ব্যবহার করতে হবে; অনুমোদিত ক্যাম্পে পোস্টার, ব্যানার, ডিজিটাল ডিসপ্লে স্থাপন করা যাবে। ২. পোস্টার ঝুলাতে হবে ইসি নির্ধারিত ২১ জায়গায়; একেকটি জায়গায় পালা করে মাইকিং চালাবে;
৩. শোভাযাত্রা-পদযাত্রা সীমিত করতে হবে; প্রত্যেক প্রার্থীকে নির্দিষ্ট দিন ও সময় নির্ধারণ করে দেওয়া হবে;

৪. জনসভার জন্য এক বা একাধিক জায়গা নির্দিষ্ট করে দেওয়া হবে; পর্যায়ক্রমে অনুমোদন নিয়ে সভা করতে হবে। ৫. তোরণ, ফুটপাতে ক্যাম্প, রাস্তায় পথসভা করা থেকে বিরত থাকতে হবে।

২১ মার্চ ভোটের দিন সামনে রেখে মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল বুধবার। ২৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই ও ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত প্রত্যাহারের সুযোগ শেষে ১ মার্চ প্রতীক বরাদ্দ হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ