বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

বিএনপির মিছিলে হামলার অভিযোগ, আহত রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

আজ শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর মিরপুরে এ ঘটনা ঘটে। বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন। তিনি দাবি করেন, কোনো ধরনের উস্কানি ছাড়াই মিছিলে হামলা চালায় পুলিশ।

তিনি আরও বলেন, আজ সকাল ১১টার দিকে মিরপুর কাঁচাবাজার এলাকায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আমরা একটি বিক্ষোভ মিছিল বের করি। এর কিছুক্ষণ পরই মিছিলে পুলিশ অতর্কিত হামলা চালায়। এতে যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীসহ আমরা বেশ কয়েকজন আহত হয়েছি। আহতদের হাসপাতালে নেয়া হচ্ছে।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে দুই বছর ধরে কারাবন্দি আছেন খালেদা জিয়া। সাম্প্রতিক সময়ে তার শারীরিক অবস্থার ব্যাপক অবনতি হয়েছে বলে দাবি আত্মীয়-স্বজনের। এমন প্রেক্ষপটে দলীয় নেত্রীর মুক্তির দাবি জোরালো করেছে বিএনপি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ