বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৫ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মিশরে পর্যটকবাহী বাসে ট্রাকের ধাক্কা: নিহত ১৩, আহত ৩৪ যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান নিয়ে ইসলামী যুব আন্দোলনের বৈঠক ২১ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি মোল্লাহাটে বিকেএমে যোগ দিলেন সাবেক ইউপি চেয়ারম্যানসহ ১০ জনপ্রতিনিধি জাপানে বাংলাদেশি রোগীদের চিকিৎসা সহজ করতে সমঝোতা ধর্মমন্ত্রীর হাতে আঞ্জুমানে হেফাজতে ইসলামের ইজতেমার দাওয়াতপত্র হস্তান্তর মসজিদে হারামের ইমাম শায়খ বান্দার বালিলাহর পদোন্নতি ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাতৃভাষা দিবস উপলক্ষে শাবি ছাত্র মজলিসের আলোচনা সভা ও দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাবি প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল মসজিদে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শাবির সভাপতি জাকারিয়া হোসাইন জাকিরের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুর রহমান আল মাসুদ রাহাতের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ ইসলামি ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামি ছাত্র মজলিস শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ইউসুফ আলী, ভার্থখলা জামেয়া শাখার সাবেক সভাপতি শামসুজ্জামান সাজু।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখার বায়তুলমাল সম্পাদক ইমরুল কায়েস নাহিদ, প্রশিক্ষণ সম্পাদক শাহজাহান মিয়া, পাঠাগার সম্পাদক ওমর ফারুক, ক্যাম্পাস শাখার সভাপতি রাশেদুল ইসলাম, হল শাখার সভাপতি আজহারুল ইসলাম প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ