রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ইউক্রেনের হামলা, কড়া বার্তা দিল তেহরান মুন্সীগঞ্জে বাস-নসিমন সংঘর্ষে নিহত ২ ছড়িয়ে পড়ছে ফ্রান্স-স্পেনের দাবানল, ঘর ছেড়েছে ৩ লাখের বেশি মানুষ ১৫ আগস্ট ঢাকায় জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি ২৯ ফেব্রুয়ারি: তালেবান মুখপাত্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন প্রশাসনের সঙ্গে চলতি মাসের শেষ দিনে তালেবানের চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে। তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও তালেবান আগামী ২৯ ফেব্রুয়ারি আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতিতে একটি চুক্তিতে সই করতে যাচ্ছে। চুক্তি স্বাক্ষরের আগে আগামী এক সপ্তাহ দু’পক্ষ চুক্তি সই করার জন্য আফগানিস্তানে উপযুক্ত নিরাপত্তা পরিস্থিতি তৈরি করবে বলেও জানান তিনি।

এদিকে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি শুক্রবার রাতে কাবুলে বলেছেন, তার দেশের সেনাবাহিনী, আফগানিস্তানে মোতায়েন বিদেশি সেনা এবং তালেবান যৌথভাবে আগামী এক সপ্তাহ সারাদেশ সহিংসতা বন্ধ রাখতে সম্মত হয়েছে।

আফগানিস্তান থেকে এমন সময় এসব খবর পাওয়া গেল যখন দেশটির তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের আলোচনায় কোনো ফল পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্র আফগানিস্তানে সেনা মোতায়েন রাখতে বদ্ধপরিকর।

অন্যদিকে তালেবান বলছে, দেশটিতে একজন বিদেশি সেনা মোতায়েন থাকা অবস্থায় তারা সহিংসতা বন্ধ করবে না।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ