মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

শহিদ দিবসের ব্যানারে ভাষাসৈনিকের বদলে বীরশ্রেষ্ঠদের ছবি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) -এর পক্ষ থেকে ভাষা শহিদদের শ্রদ্ধা জানানোর একটি ব্যানারের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। সেখানে ভাষা শহিদদের পরিবর্তে একাত্তরের শহিদ সাত বীরশ্রেষ্ঠর ছবি ব্যবহার করা হয়েছে। তবে পরে সমালোচনার মুখে ব্যানারটি সরিয়ে নেয়া হয়।

ব্যানারে সাত বীর শ্রেষ্ঠকে ভাষা শহিদ হিসেবে উল্লেখ করা হয়েছে। ব্যানারে বীর শ্রেষ্ঠদের ছবি নিচের লেখা রয়েছে, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহিদদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা’। তার নিচে লেখা রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। রয়েছে মুজিববর্ষ ও ডিএমপির লোগোও।

আজ শুক্রবার একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ব্যানারের ছবিটি সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়ে।

ফেসবুকে ছবির মন্তব্যে রিয়াজুল ইসলাম নামে একজন লিখেছেন, ব্যানারে কয়েকজন ভাষা সৈনিকের ছবি ব্যবহার করতে পারতো। কিন্তু বীর শ্রেষ্ঠদের ছবি কেন ব্যবহার করা হলো সেটা বুঝতে পারলাম না।

আরেক ফেসবুক ব্যবহারকারী মন্তব্য করেন, তারা (ডিএমপি) মাতৃভাষা দিবসের জন্য একটা ব্যানার বানালো অথচ বীর শ্রেষ্ঠ আর ভাষা সৈনিকদের মধ্যে পার্থক্যই বুঝে না।

শাশ্বত সত্য নামে একজন লেখেন, পুলিশের মতো সংস্থার কাছ থেকে এমন ভুল সত্যিই দুঃখজনক। তবে কেউ ইচ্ছাকৃত এমন কাজ করেছেন কিনা সেটাও ডিএমপির খুঁজে দেখা উচিৎ।

ডিএমপির ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, ডিএমপি ব্যানারটি সরিয়েছে। তবে রাজধানীর রমনা এলাকায় ‘ভুল’ ছবি ব্যবহার করে ব্যানারটি কীভাবে টানানো হয়েছিল তা খতিয়ে দেখা হবে।

এ বিষয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি মাসুদুর রহমান বলেন, ব্যানারটি ভুল করে টানানো হয়েছিল। কীভাবে এমন একটা বড় ভুল হলো তা আমরা খতিয়ে দেখব।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ