শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

‘স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করতে হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খেলাফত মজলিস ঢাকা মহানগরীর ভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, ভাষা আন্দোলন আমাদের স্বাধীনতার পথ দেখিয়েছে। সাম্য, ন্যায়বিচার ও মানবিক মর্যাদার বাংলাদেশ প্রতিষ্ঠার প্রেরণা যুগিয়েছে।

যদি একুশ ফেব্রুয়ারি শহীদেরা রক্ত না দিতেন তাহলে আমরা যেমন রাষ্ট্রভাষা বাংলা পেতাম না, আমাদের স্বাধীনতা আন্দোলনও তেমন কঠিন হয়ে যেত। সুতরাং ভাষা আন্দোলন যুগে যুগে আমাদেরকে অন্যায় ও স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করতে শিখিয়েছে।

আজ শনিবার বিকাল ৫টায় ঢাকা মহানগরী সহ-সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যাপক মাওলানা আজিজুল হকের পরিচালনায় মহানগর মজলিস মিলনায়তনে অনুষ্ঠিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচন সভায় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শাহাব উদ্দিন আহমদ খন্দকার,তাওহীদুল ইসলাম তুহিন,হুমায়ুন কবির আযাদ,কাজী আরিফুর রহমান, হাজী হারুনুর রশীদ, এডভোকেট সানাউল্লাহ মজুমদার প্রমুখ।

তিনি আরো বলেন, আজকের আওয়ামী স্বৈরাচার শাসকগোষ্ঠীর বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থাকার যে অপসংস্কৃতি এই সরকার চালু করেছে তার পরিণতি জাতি এখনই ভোগ করতে শুরু করেছে।

জীবনযাত্রার ব্যয় বহুগুণ বেড়েছে। ব্যাংকগুলো আমানত সংকটে ভুগছে। এই অবস্থা আর চলতে দেয়া যায় না। সকল রক্তচক্ষু উপেক্ষা করে ন্যায়বিচার ও সাম্য প্রতিষ্ঠার সংগ্রামকে আরো বেগবান করতে হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ