বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৫ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মিশরে পর্যটকবাহী বাসে ট্রাকের ধাক্কা: নিহত ১৩, আহত ৩৪ যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান নিয়ে ইসলামী যুব আন্দোলনের বৈঠক ২১ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি মোল্লাহাটে বিকেএমে যোগ দিলেন সাবেক ইউপি চেয়ারম্যানসহ ১০ জনপ্রতিনিধি জাপানে বাংলাদেশি রোগীদের চিকিৎসা সহজ করতে সমঝোতা ধর্মমন্ত্রীর হাতে আঞ্জুমানে হেফাজতে ইসলামের ইজতেমার দাওয়াতপত্র হস্তান্তর মসজিদে হারামের ইমাম শায়খ বান্দার বালিলাহর পদোন্নতি ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

কচুরিপানা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে: বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশজুড়ে আলোচিত কচুরিপানা প্রসঙ্গে আবারও কথা বলেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, কচুরিপানা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে।

গতকাল শনিবার বিকেলে রংপুর নগরীর সেন্ট্রাল রোডে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এর আগে সংসদেও এ নিয়ে কথা বলেছিলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, কচুরিপানা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। মানুষতো অনেক কিছুই খায়। কচুরিপানা দিয়ে যদি সত্যিকার অর্থে ভালো কোনো খাবার তৈরি করা যায়, তাহলে তা খাওয়া সম্ভব।

তিনি আরো বলেন, এ দেশের মানুষ এক সময় কচুর লতি খেত না, মাশরুমকে ব্যাঙের ছাতা বলতো। কিন্তু এখন এগুলো অনেকটাই জনপ্রিয় খাবার।

পেঁয়াজের দামের বিষয়ে টিপু মুনশি বলেন, বর্তমানে বাজারে এ পণ্যটি ১০০ টাকার নিচে বিক্রি হচ্ছে। দেশে উৎপাদিত পেঁয়াজ বাজারে উঠলে দাম আরো কমবে।

রমজানে দ্রব্যমূল্যের বিষয়ে তিনি বলেন, রমজান মাসে দ্রব্যমূল্যের দাম স্বাভাবিক রাখতে সকল ধরনের পদক্ষেপ নেয়া হবে। ব্যবসায়ীরা যেনো দ্রব্যমূল্যের দাম অবৈধভাবে বাড়াতে না পারে, সে জন্য রমজান মাসে ভোক্তা অধিকারসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলো সার্বক্ষণিক বাজার মনিটর করবে। ভোক্তাদের সুবিধার্থে নিত্যপ্রয়োজনীয় সকল দ্রব্যের যথেষ্ট পরিমাণ সরবরাহ রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ