মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েন হবে না: ইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্থানীয় সরকার নির্বাচনে সেনা মোতায়েন হয়নি। আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) নির্বাচনেও সেনা মোতায়েন হবে না। তবে সেনাবাহিনীর উপস্থিতি থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মুহা. রফিকুল ইসলাম।

আজ শুক্রবার দুপুরে চট্টগ্রামে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে উপস্থিত সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

নির্বাচন কমিশনার মুহা. রফিকুল ইসলাম বলেন, স্থানীয় সরকার নির্বাচনে আমরা সেনা মোতায়েন করিনি। এবারও করব না। তবে সেনাবাহিনীর উপস্থিতি থাকবে। পোশাকেই থাকবে তবে অস্ত্র থাকবে না। টেকনিকেল সাপোর্ট দেবে তারা।

গতকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেন বিএনপি প্রার্থী শাহাদাত হোসেন। এ সময় নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানান তিনি। পাশাপাশি নির্বাচন দুই দিন পেছানোর দাবিও করেন।

এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে রফিকুল ইসলাম বলেন, ‘পরীক্ষাসহ নানা কারণে নির্বাচন পেছানো সম্ভব নয়।’

অন্যান্য দেশের মতো সরকারি ছুটি ঘোষণা না করে নির্বাচন করা যায় কি না কমিশন তা ভেবে দেখছে বলেও জানান এ নির্বাচন কমিশনার।

নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম আরও বলেন, ‘আমাদের কাছে অপশন যেটা ছিল, সেটা হলো পুরো বর্ষার মধ্যে নির্বাচন করার। আমরা কিন্তু কল্পনাও করতে পারি না চট্টগ্রাম শহরে বর্ষার সময় নির্বাচন করার কথা। কারণ, আমাদের অভিজ্ঞতা হলো বর্ষায় জলাবদ্ধতায় ডুবে থাকে অনেক রাস্তাঘাট। সে জন্য এ সময় নির্বাচনের কথা আমরা চিন্তাও করতে পারি না।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ