বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৫ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কর্ণফুলী এক্সপ্রেস লাইনচ্যুত: চট্টগ্রাম-ঢাকা লেনে ট্রেন চলাচল বন্ধ প্রকাশিত হচ্ছে হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ. স্মারকগ্রন্থ উচ্ছেদ করা হচ্ছে মোদির বাসভবনের পাশের শতবর্ষী মসজিদ সাড়ে ৬ বছরে সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৯৬৩ শিশুর মৃত্যু তায়েফ বিশ্ববিদ্যালয়ে নতুন দায়িত্ব পেলেন শায়খ সুদাইস জাসাফের উদ্যোগে ফররুখ আহমদ স্মরণে সাহিত্য সভা সাংবাদিকদের গালি দেওয়া নিয়ে ব্যাখ্যা দিলেন এনায়েতুল্লাহ আব্বাসী ‘প্রবাসীদের অধিকার রক্ষায় দুই মন্ত্রণালয়কে আরও সক্রিয় হতে হবে’ ঘুমের সময় বালিশের পাশে মোবাইল রাখা কতটা নিরাপদ? ফরিদপুরে ইফার নতুন ডিডিকে দারুল আরকাম শিক্ষক সমিতি ও ইমামদের শুভেচ্ছা

প্রকাশিত হচ্ছে হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ. স্মারকগ্রন্থ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

নিজস্ব প্রতিবেদক

দেশের বরেণ্য মুফাসসিরে কুরআন ও বিশিষ্ট ওয়ায়েজ হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.-এর জীবন ও কর্মের ওপর একটি প্রামাণ্য স্মারকগ্রন্থ প্রকাশিত হচ্ছে। ইতোমধ্যে স্মারকগ্রন্থটির কাজ সম্পন্ন হয়েছে। শিগগির এটি পাঠকের হাতে পৌঁছাবে।

মাওলানা আনছারী রহ. প্রতিষ্ঠিত জামিয়া রাহমানিয়া বেড়তলা সরাইলের উদ্যোগে স্মারকগ্রন্থটি প্রকাশিত হচ্ছে। আগামী ১২ নভেম্বর মাদরাসার মাহফিলে স্মারকগ্রন্থটির মোড়ক উন্মোচন করা হবে।

স্মারকগ্রন্থটি সম্পাদনা করেছে টিম আওয়ার ইসলাম। প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন লেখক-সাংবাদিক জহির উদ্দিন বাবর। সম্পাদক হিসেবে রয়েছেন আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব। এছাড়া টিম আওয়ার ইসলামের সদস্যরা স্মারকগ্রন্থটি সম্পাদনায় কাজ করেছেন। জামিয়া রাহমানিয়া বেড়তলার কয়েকজন উস্তাদও স্মারকগ্রন্থটি পাঠকের হাতে তুলে দিতে নিরলস শ্রম দিচ্ছেন।

স্মারকগ্রন্থটিতে দেশের খ্যাতিমান ও শীর্ষ আলেমদের প্রায় সবারই লেখা রয়েছে। স্মৃতি, মূল্যায়ন ও বিশ্লেষণধর্মী শতাধিক লেখা এতে স্থান পেয়েছে। রয়েছে একটি সংক্ষিপ্ত জীবনীও। পুরো স্মারকগ্রন্থটিতে মাওলানা আনছারী রহ.-এর বহুমুখী পরিচয় যথাযথভাবে ফুটে উঠেছে।

হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ. দেশের প্রখ্যাত আলেম, মুফাসসিরে কুরআন ও ওয়ায়েজ হিসেবে পরিচিত ছিলেন। পাশাপাশি তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমিরও ছিলেন। দীনি প্রতিষ্ঠান গড়া ও পৃষ্ঠপোষকতায়ও তাঁর বিশেষ খেদমত রয়েছে।

২০২০ সালের এপ্রিল মাসে খ্যাতিমান এই আলেম ইন্তেকাল করেন। করোনা মহামারির কঠোর লকডাউনে সব বিধিনিষেধ উপেক্ষা করে তখন তাঁর জানাজায় লাখ লাখ মানুষ ছুটে এসেছিল। বিষয়টি দেশি-বিদেশি মিডিয়ায় তখন ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ