শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

নতুন ভোটারদের এনআইডি দেয়া শুরু ২ মার্চ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভোটার দিবস ও মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী ২ মার্চ নতুন ভোটারদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সরবরাহ শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)।

সীমিত আকারে এই কার্যক্রমে শুরু হলেও ধীরে ধীরে তা বাড়বে। এছাড়া মুজিব বর্ষ উপলক্ষে জেলা পর্যায়ে পরিচয়পত্র সেবা সহজ করার জন্যও মাঠ পর্যায়ে নির্দেশনা দিয়েছে সংস্থাটি।

আগামী ২ মার্চ জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে সারাদেশে ব্যাপক অনুষ্ঠান সূচির আয়োজন করা হয়েছে। সেইসঙ্গে একই দিনে ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করা হবে।

দৈনন্দিক জীবনে নাগরিক সেবা সহজতর করার লক্ষে নির্বাচন কমিশন ২০১৯ সালের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে নিবন্ধিত ১৮ বছরের কম বয়ষ্ক নাগরিকগণকে স্বল্প সময়ে জাতীয় পরিচয়পত্র প্রদানের বিষয়ে সম্মতি জ্ঞাপন করেছেন এবং এ বিষয়ে আইটি শাখা প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করেছে।

নতুন নিবন্ধিত নাগরিকগণের পেপার লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র মুদ্রণের জন্য জেলা নির্বাচন অফিসে প্রয়োজনীয় লিংক প্রদান করা হয়েছে। উক্ত লিংকের মাধ্যমে জাতীয় ভোটার দিবস উপলক্ষে এবারের হালনাগাদ ভোটার তালিকা হতে অর্থাৎ ২ মার্চ যে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে তা হতে প্রত্যেক উপজেলার জন্য কমপক্ষে ১০ জন ভোটারের পেপার লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র জেলা হতে মুদ্রণ করে উপজেলায় বিতরণ করতে হবে।

মুদ্রিত জাতীয় পরিচয়পত্রসমূহ প্রতিটি উপজেলায় ভোটার দিবসের র‍্যালিতে অথবা আলোচনা অনুষ্ঠানে নতুন ভোটারদের মাঝে বিতরণ করার জন্য অনুরোধ করা যেতে পারে। পরবর্তীতে হালনাগাদে অন্তর্ভুক্ত সকল ভোটারকে স্মার্ট কার্ড মুদ্রণ করে সরবরাহ করা হবে।

এবার ৫৩ লাখ ৬৬ হাজার ১০৫ জনের তথ্য ইসির সার্ভার যোগ হবে। এর মধ্যে পুরুষ ৩৫ লাখ ৮২ হাজার ১৬৩ জন, নারী ৩১ লাখ ৭৫ হাজার ৮২৫ জন এবং হিজড়া ৩৫৩ জন। বর্তমানে ইসির সার্ভারে ১০ কোটি ৪২ লাখের মতো নাগরিকের তথ্য আছে।

ইসির এনআইডি অনুবিভাগের উপ-পরিচালক আরাফাত আরা স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে-হারানো জাতীয় পরিচয়পত্র সেবা অঞ্চল ও জেলা হতে মুদ্রণ করে উপজেলা/থানা হতে ভোটারদের মধ্যে বিতরণ করা হয়ে থাকে। কিন্তু জেলা ও উপজেলা হতে ভোটাররা হারানো এনআইডি সেবা না পেয়ে প্রায়শ তারা ঢাকায় জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে চলে আসছে। এতে করে এনআইডি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার যে লক্ষ্য তা ব্যাহত হচ্ছে। অতএব হারানো এনআইডি প্রাপ্তির আবেদন পাওয়ার সাথে সাথে তা জেলা নির্বাচন অফিস হতে মুদ্রণ করতে হবে।

মুদ্রিত এনআইডি সমূহ যাতে জেলায় পড়ে না থাকে এবং দ্রুত উপজেলা/থানা নির্বাচন অফিস আবেদনকারীকে ঐ দিনই সরবরাহ করার বিষয়টি নিশ্চিত করতে হবে। সপ্তাহের নির্ধারিত দিন বা সময়ে হারানো আইডি মুদ্রণ ও সরবরাহের জন্য নির্ধারণ করে দেয়া যাবে না।

হারানো আইডি কার্ড দ্রুত সরবরাহের ব্যবস্থা করতে হবে। আর ঢাকা জেলার হারানো আইডি কার্ডসমূহ ঢাকা জেলা নির্বাচন অফিস হতে মুদ্রণ করে উপজেলা/থানা নির্বাচন অফিসে প্রেরণ করতে হবে এবং মুদ্রিত কার্ড দ্রুত থানা/উপজেলা হতে সরবরাহ করতে হবে। জরুরি গুরুত্বপূর্ণ হারানো কার্ড ব্যতীত, অন্য জেলা/উপজেলা/ থানায় হারানো এনআইডি ইটিআই ভবনের ২য় তলা বা অপারেশন অধিশাখা হতে সরবরাহ করা হবে না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ