সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আগামী সপ্তাহে গ্যাস সংকট পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের সাতক্ষীরার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ঢাকায় গ্রেফতার তিনবারের শ্রেষ্ঠ যুব সংগঠক আমিনুল হক সাদীর সাফল্যের গল্প কাতারে নিহত পাঁচ প্রবাসীর পরিবারকে আর্থিক সহায়তা দিলেন জমিয়ত সভাপতি শাপলা হত্যাকাণ্ডে হাসিনাসহ অভিযুক্ত যে ৪১ জন ফিলিস্তিনে মসজিদ জ্বালিয়ে দিল অবৈধ ইহুদি বসতকারীরা শাপলা হত্যাকাণ্ড: ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু

শিক্ষা ব্যবস্থাকে বিজ্ঞানভিত্তিক ও মানবিক প্রতিষ্ঠান করা হবে: পরিকল্পনামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরকার প্রতিটি জেলায় মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় করার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

আজ শুক্রবার সকালে সুনামগঞ্জ সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

পরিকল্পনামন্ত্রী বলেন, শিক্ষা নিয়ে অনেক বিশাল চিন্তাভাবনা আছে। শিক্ষা ব্যবস্থাকে কেরানি তৈরির উৎস কিংবা কেরানিনির্ভর প্রতিষ্ঠান না বানিয়ে বিজ্ঞানভিত্তিক ও মানবিক প্রতিষ্ঠান করা হবে। শিক্ষা ব্যবস্থার গিয়ার পরিবর্তন করা হবে। একটি কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার শিক্ষার্থী রাখা যাবে না। প্রয়োজনে কলেজ বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়ানো হবে। এর জন্য প্রতি জেলাতেই মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় করার উদ্যোগ নিয়েছে সরকার।

তিনি বলেন, আমরা উন্নয়নের দৌড়ে ছুটছি, মুক্তিযুদ্ধে যাওয়ার আগে অনেকেই ভেবেছিল আমরা পারব কি-না, আমরা পেরেছি। আমরা এগিয়ে যাচ্ছি আর থেমে থাকা যাবে না। যদিও আমাদের অনেক কিছুই কম রয়েছে, আমরা কম পয়সার রাষ্ট্র, তবু এ দেশ এগিয়ে যাবে। বাঙালিদের বিকল্প বাঙালিই। তাই কোনো ভয় নেই এ দেশ এগিয়ে যাবে।

কলেজের অধ্যক্ষ নীলিমা চন্দের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ ও বিরোধী দলীয় হুইপ পীর ফজলুর রহমান মিসবাহ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ