বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৫ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কর্ণফুলী এক্সপ্রেস লাইনচ্যুত: চট্টগ্রাম-ঢাকা লেনে ট্রেন চলাচল বন্ধ প্রকাশিত হচ্ছে হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ. স্মারকগ্রন্থ উচ্ছেদ করা হচ্ছে মোদির বাসভবনের পাশের শতবর্ষী মসজিদ সাড়ে ৬ বছরে সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৯৬৩ শিশুর মৃত্যু তায়েফ বিশ্ববিদ্যালয়ে নতুন দায়িত্ব পেলেন শায়খ সুদাইস জাসাফের উদ্যোগে ফররুখ আহমদ স্মরণে সাহিত্য সভা সাংবাদিকদের গালি দেওয়া নিয়ে ব্যাখ্যা দিলেন এনায়েতুল্লাহ আব্বাসী ‘প্রবাসীদের অধিকার রক্ষায় দুই মন্ত্রণালয়কে আরও সক্রিয় হতে হবে’ ঘুমের সময় বালিশের পাশে মোবাইল রাখা কতটা নিরাপদ? ফরিদপুরে ইফার নতুন ডিডিকে দারুল আরকাম শিক্ষক সমিতি ও ইমামদের শুভেচ্ছা

একদিনে সড়ক দুর্ঘটনায় ৪ জেলায় প্রাণ গেল ১৩ জনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের ৪ জেলায় সড়ক দুর্ঘটনায় ১৩ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছে বেশ কয়েকজন।

আজ শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল থেকে রাজশাহী, কুমিল্লা, সাতক্ষীরা ও মানিকগঞ্জে পৃথক এ দুর্ঘটনাগুলো ঘটে। দুপুর ১২টার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাদিরপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় ৭ জন নিহত হন।

জানা যায়, রাজশাহী থেকে গোদাগাড়ীতে বিয়ের অনুষ্ঠানের দাওয়াত খেতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এই হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন- রাজশাহী মহানগরীর দেবিশিংপাড়া এলাকার মোশাবেব আলী (৪০) তার স্ত্রী হোসনে আরা (৩৫), চাঁপাইনবাবগঞ্জ চর চাকলা দেবীনগর এলাকার আলী মুর্তজার মেয়ে আশিয়া বেগম (৩০), তাদের শিশুকন্যা মোশরেফা (৮), চার মাসের শিশু আদিব আল হাসান, মহানগরীর মুন্নাফের মোড় এলাকার আক্কাস আলী (৪০), মেহেরচন্ডী এলাকার মতিউর রহমানের ছেলে প্রাইভেটকারচালক মাহবুবুর রহমান (৩৫)।

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জিংলাতলী এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পরে গেছে। এতে বাসটির তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতদের নাম- রমজান, সফিকুল ও শাহিন মোল্লা বলে জানা গেছে। সকাল সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছে। তালা উপজেলা ও পুলিশ সুপারের বাংলোর সামনে পৃথক এ দুর্ঘটনা ঘটে। সকালের দিকে তালা উপজেলার বালিয়া এলাকায় ট্রলির ধাক্কায় গণেশ ঘোষ নামের এক কৃষক নিহত হন।

পুলিশ সুপারের বাংলোর সামনে বাসের ধাক্কায় নিহত হয়েছেন গোলাপ রহমান নামের একজন দিনমজুর। পুলিশ জানায়, সকালে কৃষক গণেশ ঘোষ গরু নিয়ে মাঠে যাচ্ছিলেন। এ সময় বালিয়া ব্রিজের কাছে বিপরীত দিক থেকে ইটবাহী একটি ট্রলি ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় গণেশ ঘোষকে তালা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দুপুরে শহরের এসপি বাংলোর সামনে সাইকেলে আসছিলেন সদর উপজেলার পরানদহা গ্রামের গোলাপ রহমান। এ সময় খুলনা থেকে আসা সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহী বাস সাইকেল আরোহী গোলাপ রহমানকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কে বাসচাপায় মাসুদ রানা জীবন (২৫) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।সকাল সাড়ে ১০ টার দিকে শিবালয় উপজেলার ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুদ রানা মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়নের কড়চাবাঁধা গ্রামের সফিকুল ইসলামের ছেলে। মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশ- এর সুপারভাইজার হিসাবে চাকরি করতেন তিনি।

বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাসুদেব সিনহা জানান, মাসুদ রানা মোটরসাইকেল চালিয়ে পাটুরিয়া ঘাটের দিকে যাচ্ছিলেন। পেছন থেকে নীলাচল পরিবহনের একটি দ্রুতগতির বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ