মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

এখনও থমথমে দিল্লি, মেট্রো স্টেশনে ‘গুলি মারো’ স্লোগান, গঠিত হয়েছে শান্তি কমিটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সহিংসতায় এখনও পর্যন্ত সহিংসতায় মৃতের সংখ্যা ৪২। আহত হয়েছেন কয়েক শতাধিক। ৫ শতাধিক মানুষকে আটক করার কথা জানিয়েছে পুলিশ। হিন্দুস্তান টাইমস, এনডিটিভি

সূত্রমতে জানা যায়, উত্তর-পূর্ব দিল্লির প্রায় সর্বত্রই যান চলাচল স্বাভাবিক রয়েছে। কাজে যাওয়া শুরু করেছে সাধারণ মানুষ। কিছু কিছু দোকানও খুলেছে। উপদ্রুত অঞ্চলে ক্রেন ও বুলডোজারের সাহায্যে রাস্তা জুড়ে পড়ে থাকা পোড়া গাড়ি ও পথের ধ্বংসাবশেষ সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

ক্ষতিগ্রস্ত এলাকাগুলি এখন একেবারে নির্জন। অধিকাংশ বাসিন্দাই এলাকা ছেড়ে চলে গিয়েছেন। কর্তৃপক্ষ বলছে, ওই সব এলাকায় স্বাভাবিকতা ফিরতে কিছু দিন সময় লাগবে। দিল্লি পুলিশ জানিয়েছে, তারা সাম্প্রদায়িক ঐক্য বাড়াতে শান্তি বৈঠক করেছে। গঠন করা হয়েছে শান্তি কমিটি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এখনও পর্যন্ত ৩৩০টি বৈঠক হয়েছে।

ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গিয়েছে, দিল্লির রাজিব চক মেট্রো স্টেশনে সাদা টি-শার্ট আর কমলা কাপড় মাথায় বেঁধে কয়েকজন স্লোগান দিচ্ছেন, দেশের গাদ্দারদের গুলি মারো। সিসিটিভি দেখে অভিযুক্ত ছয় জনকে মেট্রো রেল পুলিশের তুলে দেওয়া হয়েছে। মেট্রো রেল স্টেশনের মধ্যে কোনওপ্রকার প্রতিবাদ, বিক্ষোভ, জমায়েত, মিছিল সম্পূর্ণ নিষিদ্ধ।

সংবাদসংস্থা পিটিআইয়ের এক সাংবাদিক ঘটনাস্থলে ছিলেন। তিনি বলেন, ‘অভিযুক্তদের তোলা স্লোগানের সারমর্ম ছিল, ভারতের যুব সমাজ সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ’র পক্ষে।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ