মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বেল খেলে পাবেন নানা উপকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শীতের পর চলে এসেছে বসন্ত। এ সময়ে আবহাওয়ার পরিবর্তনের কারণে খুব তাড়াতাড়ি প্রভাব ফেলে শরীরে। এজন্য ছোট-বড় প্রায় সকলেই নাজেহাল হয়ে পড়ে। এ সমস্যা সহজেই কাটিয়ে উঠতে সাহায্য করে বেল। এই খাবারটি শরীর সতেজ রাখার পাশাপাশি অসুখ থেকেও সহজেই সুরক্ষা দেয়।

প্রতি ১০০ গ্রাম বেলের শাঁসে পাওয়া যায় ৫৪.৯৬-৬১.৫ গ্রাম পানি, ১.৮-২.৬২ গ্রাম প্রোটিন, ০.২-০.৩৯ গ্রাম স্নেহ পদার্থ, ২৮.১১- ৩১.৮ গ্রাম শর্করা, ৫৫ মিলি গ্রাম ক্যারোটিন, ০.১৩ মিলিগ্রাম থায়ামিন, ১.১৯ মিলিগ্রাম রিবোফ্লেবিন, ৮-৬০ মিলিগ্রাম এসকরবিক এসিড, ১.১ মিলিগ্রাম নিয়াসিন ও ২.১১ মিলিগ্রাম টারটারিক এসিড।

আসুন জেনে নেই বেলের কিছু উপকারিতা-

কোষ্ঠকাঠিন্য কমায়: সবাই জানে বেল পেট পরিষ্কার করে। একথা কিন্তু বৈজ্ঞানিকভাবেও সত্য। নিয়মিত টানা তিন মাস যদি আপনি বেল খান, তাহলে সহজেই মুক্তি পেতে পারেন এই সমস্যা থেকে।

আলসারের ওষুধ: পাকা বেলের শাঁসে সেই ফাইবার আছে, যা আলসার উপশমে খুবই কার্যকরী। সপ্তাহে তিনদিন খান বেলের শরবত। এ ছাড়া বেলের পাতা সারা রাত পানিতে ভিজিয়ে রেখে পরের দিন খেলেও অনেকাংশে কমে আলসার।

ডায়াবেটিস কমায়: পাকা বেলে আছে মেথানল নামে একটি উপাদান, যা ব্লাড সুগার কমাতে অনবদ্য কাজ করে। তবে শরবত বানিয়ে নয়, বেল খেতে হবে এমনিই।

ব্যথা কমায়: নিয়মিত বেল খেলেই মুক্তি পাবেন আর্থ্রাইটিস ও ব্যথার সমস্যা থেকে।

এনার্জি বাড়ায়: এনার্জি বাড়াতে বেলের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। ১০০ গ্রাম বেল ১৪০ ক্যালোরি এনার্জি দেয়। এ ছাড়াও এটি মেটাবলিক স্পিড বাড়ায়।

ব্লাড প্রেসার কমায়: ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে রাখতে বেলের জুড়ি মেলা ভার। কাজেই নিয়মিত বেল খান। শরীর ও মন সুস্থ রাখুন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ