মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

মালয়েশিয়ায় বাড়ছে অনিশ্চয়তা; মাহাথিরের পরিকল্পনা প্রত্যাখ্যান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মালয়েশিয়ার অন্তর্বর্তী প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন দেশটির রাজা আল সুলতান আবদুল্লাহ রিয়াতুদ্দিন আল মুস্তফা।

শুক্রবার এক ঘোষণায় তিনি জানিয়েছেন, পরবর্তী প্রধানমন্ত্রী নির্ধারণে আগামী সোমবার (২ মার্চ) পার্লামেন্টের বিশেষ অধিবেশন বসবে না। খবর বিবিসির।

এদিকে মাহাথিরের নিজের দল বারসাতু চেয়ারম্যান মহিউদ্দিন ইয়াসিনকে প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। ফলে মালয়েশিয়ার পরবর্তী প্রধানমন্ত্রী কে হচ্ছেন, তা নিয়ে অনিশ্চয়তা বাড়ছে।

গত ২৪ ফেব্রুয়ারি আকস্মিকভাবে পদত্যাগ করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। তবে প্রধানমন্ত্রী নিয়োগ ও মন্ত্রিসভা গঠনের আগ পর্যন্ত তাকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের নির্দেশনা জারি করেন দেশটির রাজা। বৃহস্পতিবার মাহাথির এক ঘোষণায় জানান, যথেষ্ট সমর্থন পেলে আবারও প্রধানমন্ত্রী পদে ফিরতে রাজি আছেন তিনি।

বৃহস্পতিবার মাহাথিরের ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান তার জোটসঙ্গী আনোয়ার ইব্রাহিম। তিনি বলেন, রাজার সিদ্ধান্ত অমান্য করে পার্লামেন্টে ভোটাভুটি করা ঠিক হবে না। এর আগে জোটটির তরফে ইব্রাহিমকেই পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়। শুক্রবার পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ আরিফ ইউসুফও মাহাথিরের সঙ্গে ভিন্ন মত পোষণ করেন। তিনি বলেন, শুধু রাজ ডিক্রি অনুযায়ীই বিশেষ অধিবেশন ডাকার সুযোগ রয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ