মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

দিনটি পৃথিবীর ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: মুফতি তাকি উসমানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শনিবার রাতে কাতারের রাজধানী দোহায় আফগান তালেবান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বহুল প্রতিক্ষিত শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তিকে কেন্দ্র করে আনন্দের জোয়ারে ভাসছে বিশ্ব মুসলিম।

আজ এক টুইট বার্তায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন পাকিস্তানের প্রখ্যাত আলেম ও সাবেক বিচারপতি মুফতি তাকি উসমানি।

তিনি লেখেন, ‘২৯ ফেব্রুয়ারি ২০২০ খ্রিস্টাব্দ মোতাবেক ৪ রজব ১৪৪১ হিজরি’ দিনটি পৃথিবীর ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। ইসলামি রাষ্ট্র আফগানিস্তান নিজেদের অসহায়ত্ব ও শত দুর্বলতা সত্ত্বেও ঈমানি শক্তির মাধ্যমে রাশিয়ার পর মতো সুপার পাওয়ার আমেরিকা ও তার ৪৮টি মিত্রশক্তিকে পরাস্ত করেছে। এর মাধ্যমে মহান আল্লাহর এই বাণী আবারও সত্য প্রমাণিত হল, 'তোমরাই বিজয়ী হবে যদি তোমরা ঈমানদার হও।’

উল্লেখ্য, দীর্ঘ ১৮ বছরের যুদ্ধের ইতি টানতে শান্তিচুক্তির লক্ষ্যে সম্প্রতি সহিংসতা কমিয়ে আনতে সম্মত হয় তালেবান ও যুক্তরাষ্ট্র। ২০০১ সালে ৯/১১ হামলার পর আল কায়েদাকে উৎখাতে আফগানিস্তানে আগ্রাসন শুরু করে যুক্তরাষ্ট্র। এই যুদ্ধে দুই হাজার চারশোরও বেশি মার্কিন সেনা নিহত হয়েছে। দেশটিতে এখনও প্রায় ১২ হাজার সেনা রয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ