বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৫ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা দুর্নীতি বন্ধ করতে হলে রাজনৈতিক নেতাদের আগে দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী কর্ণফুলী এক্সপ্রেস লাইনচ্যুত: চট্টগ্রাম-ঢাকা লেনে ট্রেন চলাচল বন্ধ প্রকাশিত হচ্ছে হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ. স্মারকগ্রন্থ উচ্ছেদ করা হচ্ছে মোদির বাসভবনের পাশের শতবর্ষী মসজিদ সাড়ে ৬ বছরে সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৯৬৩ শিশুর মৃত্যু তায়েফ বিশ্ববিদ্যালয়ে নতুন দায়িত্ব পেলেন শায়খ সুদাইস জাসাফের উদ্যোগে ফররুখ আহমদ স্মরণে সাহিত্য সভা সাংবাদিকদের গালি দেওয়া নিয়ে ব্যাখ্যা দিলেন এনায়েতুল্লাহ আব্বাসী ‘প্রবাসীদের অধিকার রক্ষায় দুই মন্ত্রণালয়কে আরও সক্রিয় হতে হবে’

পদত্যাগ করেছেন ইরাকের প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজনৈতিক চাপ ও সংকটের কারণে ইরাকের প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন মুহাম্মাদ তৌফিক আলাভি। এক ভিডিও বার্তায় পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। খবর পার্সটুডে’র।

ভিডিও বার্তায় আলাভি জানিয়েছেন, বিভিন্ন দল ও সংগঠনের রাজনৈতিক চাপের মুখে তিনি মন্ত্রিসভা গঠনের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।

গত ১ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মোহাম্মাদ তৌফিক আলাভি। দায়িত্ব নেয়ার পর সংসদের আস্থা অর্জনের চেষ্টা করেন তিনি। কিন্তু বিভিন্ন সংকটের কারণে আস্থা অর্জনে ব্যর্থ হন।

আলাভি প্রধানমন্ত্রী হওয়ার পর গত এক মাসে দুবার সংসদ অধিবেশন বাতিল হয়েছে। এমন পরিস্থিতিতে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন।

এ দিকে ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ বলেছেন, তিনি মোহাম্মাদ তৌফিক আলাভির পদত্যাগপত্র গ্রহণ করবেন। আর আগামী ১৫ দিনের মধ্যে অন্য কাউকে ইরাকের প্রধানমন্ত্রীর দায়িত্বে নিয়োগ দেবেন।

ইরাকের আইন অনুযায়ী, নতুন প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভা গঠন করে তা সংসদে পেশ করতে হয়। এরপর অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার ওপর আস্থাভোট। আর আস্থাভোটে প্রয়োজনীয় সংখ্যক সদস্যের সমর্থন না পেলে ওই মন্ত্রিসভা বাতিল হিসেবে গণ্য হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ