রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ট্রাইব্যুনালে সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ দাখিল গাজায় ৬০০ হাফেজকে সম্মাননা দিল আমিরাত চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর কিয়ামতের দিন যে প্রশ্নগুলোর উত্তর সবাইকে দিতে হবে বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি একরামুল হত্যা মামলায় হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’

ফের ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সভাপতি মোকতাদির চৌধুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি, ঢাকা’-এর ত্রি-বার্ষিক সাধারণ সভা ২০২০ গত শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজধানী ঢাকার কাকরাইলে অবস্থিত আইডিইবি ভবনের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

ত্রি-বার্ষিক সাধারণ সভার সভাপতিত্ব করেন- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি ঢাকার সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী (এমপি)।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির উপদেষ্টা এবং সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম (এমপি)।

ত্রি-বার্ষিক সাধারণ সভার দ্বিতীয় পর্বে নতুন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, অতিরিক্ত সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার গোলাম রাব্বানী।

আগামী ৩ বছরের জন্য ঘোষিত আংশিক কমিটিতে সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি যুদ্ধাহত বীর ‍মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

সাধারণ সম্পাদক পদে অতিরিক্ত সচিব মুহা. খলিলুর রহমান (মহাপরিচালক, প্রশাসন, প্রধানমন্ত্রীর কার্যালয়), অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে মঈন উদ্দিন মঈন এবং কোষাধ্যক্ষ পদে তোফাজ্জল হোসেন (এফসিএ) নির্বাচিত হয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ