শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

বঙ্গবন্ধু পদক পাচ্ছেন বিশ্বের ১০ মুসলিম যুবক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল-২০২০’ এর ওয়েবসাইট উদ্বোধন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। গতকাল রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর বছরব্যাপী আয়োজনের সঙ্গে মিলিয়ে এবারের ওআইসি ইয়ুথ ক্যাপিটালের অনুষ্ঠানমালা সাজানো হয়েছে।

আগামী ১২ এপ্রিলে ঢাকায় ওআইসি ইয়ুথ সামিট শুরু হবে। এই অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের আর্থ-সামাজিক উন্নয়ন, জ্ঞান-বিজ্ঞানসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ১৫০ জন যুবককে আমন্ত্রণ জানাবে বাংলাদেশ।

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন জানান, ঢাকার আয়োজনে অংশ নেওয়া ১৫০ যুব নেতার মধ্য থেকে সেরা ১০ জনকে বঙ্গবন্ধু ইয়থ লিডারশিপ অ্যাওয়ার্ড বা বঙ্গবন্ধু পদক দেয়া হবে।

ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, পহেলা বৈশাখের আয়োজনকে সামনে রেখে ঢাকা ইয়ুথ ক্যাপিটালের উদ্বোধনী অনুষ্ঠানমালা চূড়ান্ত করা হয়েছে। ১২ এপ্রিল প্রধানমন্ত্রী ইয়ুথ সামিট উদ্বোধন করবেন। তবে তার এক দিন আগে আমন্ত্রিত ১৫০ যুব নেতৃত্ব ঢাকায় পৌঁছাবেন।

তারা রাজধানীতে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেয়া ছাড়াও কক্সবাজার সফর করবেন। সেখানে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করা ছাড়াও রোহিঙ্গা ক্যাম্প সরজমিনে দেখবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সংস্থা অনুবিভাগের মহাপরিচালক খুরশেদ আলম খাস্তগীর জানান, ওআইসি ইয়ুথ সামিটে অংশ নিতে সাধারণত ৮ থেকে ১০ হাজার আবেদন জমা পড়ে। এর মধ্য থেকে ১৫০ জনকে বাছাই করবে হোস্ট কান্ট্রি বাংলাদেশ। তাদের মধ্য থেকে সেরা ১০ জনকে বিশেষ সম্মাননা দেয়া হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ