বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৫ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কর্ণফুলী এক্সপ্রেস লাইনচ্যুত: চট্টগ্রাম-ঢাকা লেনে ট্রেন চলাচল বন্ধ প্রকাশিত হচ্ছে হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ. স্মারকগ্রন্থ উচ্ছেদ করা হচ্ছে মোদির বাসভবনের পাশের শতবর্ষী মসজিদ সাড়ে ৬ বছরে সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৯৬৩ শিশুর মৃত্যু তায়েফ বিশ্ববিদ্যালয়ে নতুন দায়িত্ব পেলেন শায়খ সুদাইস জাসাফের উদ্যোগে ফররুখ আহমদ স্মরণে সাহিত্য সভা সাংবাদিকদের গালি দেওয়া নিয়ে ব্যাখ্যা দিলেন এনায়েতুল্লাহ আব্বাসী ‘প্রবাসীদের অধিকার রক্ষায় দুই মন্ত্রণালয়কে আরও সক্রিয় হতে হবে’ ঘুমের সময় বালিশের পাশে মোবাইল রাখা কতটা নিরাপদ? ফরিদপুরে ইফার নতুন ডিডিকে দারুল আরকাম শিক্ষক সমিতি ও ইমামদের শুভেচ্ছা

ময়মনসিংহে বাস-ট্রাকের সংঘর্ষ, নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল আমিন (বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি>

ময়মনসিংহের ভালুকা উপজেলার ঢাকা-ময়মনসিংহ হাইওয়ে রোডে বাস ও ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত দশজন আহত হয়েছে।

আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ভালুকার স্কয়ার মাস্টার বাড়ি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মুহা. ইকবাল হাসান ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি আওয়ার ইসলামকে বলেন, ঢাকা থেকে হালুয়াঘাট গামী ইমাম পরিবহনের একটি বাস ট্রাককে পিছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজন নিহত আর ১০জন আহত হয়। নিহতের পরিচয় এখনো জানা যায়নি।

পরে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ