বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
চট্টগ্রামে বন্যার্তদের মাঝে জাতীয় ইমাম পরিষদের ত্রাণ বিতরণ নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি জটিলতা, যা বললেন মামদানি ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার ৯ বছর পর কারামুক্ত হলেন সৌদির বিখ্যাত আলেম সময় এসেছে জ্ঞানকে কর্মে রূপ দেওয়ার: আল্লামা সাজ্জাদ নোমানী পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী

আতঙ্কে আরও ৪ দেশের ভিসা বাতিল করলো ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাসে সংক্রমিত রোগ কোভিড -১৯ আতঙ্কে মোট পাঁচ দেশের নাগরিকদের ভিসা বাতিল করার ঘোষণা দিয়েছে ভারত।

আজ মঙ্গলবার পর্যন্ত ইতালি, ইরান, দক্ষিণ কোরিয়া ও জাপানের নাগরিকদের ইস্যুকৃত সব ভিসা প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়া চীনা নাগরিকদের ভিসা প্রদান আগেই স্থগিত করেছিল ভারত।

আজ ‘দ্য ইন্ডিয়ান ব্যুরো অব ইমিগ্রেশন’ থেকে দেওয়া এক বিবৃতির বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’।

ওই সংবাদ বিবৃতিতে বলা হয়েছে, গত ১ ফেব্রুয়ারির আগে ও পরে যেসব বিদেশি নাগরিক উল্লেখিত পাঁচ দেশে ভ্রমণ করেছে তাদের ক্ষেত্রে একই পদক্ষেপ গ্রহণ করা হবে। চীন, দক্ষিণ কোরিয়া, জাপান, ইরান, ইতালি, হংকং, ম্যাকাও, ভিয়েতনাম, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, নেপাল, থাইল্যান্ড, সিঙ্গাপুর এবং তাইওয়ান থেকে কোনো যাত্রী জরুরি প্রয়োজনে ভারতে আসতে চাইলে নিকটবর্তী ‘ইন্ডিয়ান অ্যাম্বাসি’ থেকে নতুন করে ভিসা ইস্যু করতে হবে। এছাড়াও বন্দর থেকে দেওয়া মেডিকেল ছাড়পত্র নিয়ে ভারতে প্রবেশ করতে হবে।

তবে কূটনীতিক, ওসিআই কার্ডধারী, বিমান কর্মকর্তা, জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তারা বন্দরে থাকা মেডিকেল স্ক্রিনিংয়ের পরেই ভারতে প্রবেশের অনুমতি পাবে।

এছাড়াও এই সংবাদ বিজ্ঞপ্তিতে ভারতীয় নাগরিকদের করোনাভাইরাসে আক্রান্ত দেশগুলিতে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে এবং চীন, ইরান, দক্ষিণ কোরিয়া এবং ইতালি ভ্রমণ করা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ