বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৫ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা দুর্নীতি বন্ধ করতে হলে রাজনৈতিক নেতাদের আগে দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী কর্ণফুলী এক্সপ্রেস লাইনচ্যুত: চট্টগ্রাম-ঢাকা লেনে ট্রেন চলাচল বন্ধ প্রকাশিত হচ্ছে হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ. স্মারকগ্রন্থ উচ্ছেদ করা হচ্ছে মোদির বাসভবনের পাশের শতবর্ষী মসজিদ সাড়ে ৬ বছরে সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৯৬৩ শিশুর মৃত্যু তায়েফ বিশ্ববিদ্যালয়ে নতুন দায়িত্ব পেলেন শায়খ সুদাইস জাসাফের উদ্যোগে ফররুখ আহমদ স্মরণে সাহিত্য সভা সাংবাদিকদের গালি দেওয়া নিয়ে ব্যাখ্যা দিলেন এনায়েতুল্লাহ আব্বাসী ‘প্রবাসীদের অধিকার রক্ষায় দুই মন্ত্রণালয়কে আরও সক্রিয় হতে হবে’

করোনায় যুক্তরাষ্ট্রে ৬ জনের মৃত্যু, আক্রান্ত শতাধিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীনের মহামারী রূপ নেওয়ার পর বিশ্বের বিভিন্ন দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী করোনাভাইরাস। এরই মধ্যে বিশ্বের ৬০টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে নতুন এই ভাইরাস।

করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রেও। দেশটিতে এখন পর্যন্ত ছয়জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে শতাধিক। খবর সিএনএন’র।

প্রতিবেদনে বলা হয়েছে, এই ভাইরাস ঠেকাতে যাত্রীদের বিষয়ে এয়ারলাইনসগুলোর কাছে আরও তথ্য চেয়েছে মার্কিন সরকার।
এদিকে সারা বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৩ হাজার ১১৫ জনে দাঁড়িয়েছে। চীনে সোমবার আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চীনে মৃতের সংখ্যা ২ হাজার ৯৪৩ জনে দাঁড়িয়েছে।

চীনের বাইরে মারা গেছে ১৭২ জন। এদের মধ্যে ইরানে ৬৬ জন, ইতালিতে ৫২ জন, দক্ষিণ কোরিয়ায় ২৯ জন, জাপানে ১২ জনের মৃত্যু হয়েছে।

আরএম/